
নবগঠিত মাতামুহুরী উপজেলা ও পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার পৃথক দুই স্থানে নতুন এই উপজেলা ও পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। এ সময় তাঁর সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী জুবাইদা রহমান। পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন ফলকের ফিতা টেনে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘আজ থেকে ২৫ বছর আগে উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন মরহুমা বেগম খালেদা জিয়া। আজকে আমি পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করে গেলাম। বিএনপি যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকে, জনগণের স্বার্থে, দেশের স্বার্থে কাজ করে। এখানে যে কলেজগুলো আছে, সেগুলো বেগম খালেদা জিয়ার আমলে হয়েছিল। যখন বিএনপি দেশ পরিচালনায় থাকে না, বিএনপি জনগণের স্বার্থের কথা বলে। বিএনপি দেশের জনগণের স্বার্থের জন্য কাজ করবে।’
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, পানিসম্পদমন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি প্রমুখ।

গাইবান্ধায় এবার নদীভাঙনে বিলীন হয়েছে ৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এসব বিদ্যালয়ে পাঠদান চলছে ছাপরাঘরে কিংবা খোলা আকাশের নিচে। ফলে অনেক শিক্ষার্থী বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দিয়েছে। এতে শিক্ষার্থী ঝরে পড়ার আশঙ্কাও তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে আরও কিছু বিদ্যালয় ঝুঁকিতে রয়েছে।
৩৯ মিনিট আগে
বগুড়া জেলা পুলিশের বিভিন্ন বিল-ভাউচারে জালিয়াতির নতুন তথ্য সামনে এসেছে। এই জালিয়াতির ঘটনায় গঠন করা তদন্ত কমিটি সূত্রে জানা গেছে, ভুয়া টিএ বিল তৈরি করে সরকারি অর্থ আত্মসাতের পরিমাণ ইতিমধ্যে তিন কোটি টাকা ছাড়িয়েছে। এ ঘটনায় বগুড়া জেলা পুলিশের সাবেক ও বর্তমান কর্মরত প্রায় ৩০ সদস্যের নাম তদন্তে এসেছে।
১ ঘণ্টা আগে
কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের ডান তীর রক্ষা বাঁধের চারটি পৃথক স্থানে প্রায় ২০০ মিটার অংশে ধস দেখা দিয়েছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার কাঁচকোল বাজার ও পুঁটিমারি এলাকার মাঝামাঝি স্থানে বাঁধে নতুন করে ৩৫ মিটার ধস সৃষ্টি হয়।
১ ঘণ্টা আগে
বিদ্যালয়ের মাঠের উত্তর দিকে একতলা ভবন। পূর্ব পাশে আরেকটি দোতলা ভবন। মাত্র ৫২ শতক জমির ওপর দুটি ভবন নির্মাণের কারণে বিদ্যালয়ের খেলার মাঠটি ছোট হয়ে গেছে। গত সোমবার কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার আড়াইবাড়িয়া ইউনিয়নের কাওনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই চিত্র দেখা যায়।
২ ঘণ্টা আগে