
কক্সবাজারের চকরিয়ায় কাভার্ড ভ্যান ও যাত্রীবাহী লেগুনার মুখোমুখি সংঘর্ষে দুজন যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন।
আজ শনিবার বিকেল ৫টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ডুলাহাজারা ইউনিয়নের রিংভং ছগিরশাহকাটা আমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন ডুলাহাজারা ইউনিয়নের কাটাখালী গ্রামের মোহাম্মদ মারুফ (১৭) ও আনুমানিক ৪৫ বছর বয়সী আরেক যাত্রীর পরিচয় পাওয়া যায়নি।
আহতরা হলেন নিহত মারুফের দাদি আছিয়া খাতুন (৭০), ঈদগাঁও উপজেলার মাইজপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে মনিরুল হক (২০) এবং পার্বত্য লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের হারগাজা এলাকার বাদশা মিয়ার স্ত্রী হাফেজা খাতুন (৫০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চকরিয়া পৌরসদর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি লেগুনা ডুলাহাজারা যাচ্ছিল। চট্টগ্রামগামী একটি কাভার্ড ভ্যান ডুলাহাজারা ইউনিয়নের রিংভং ছগিরশাহকাটা আমতলী এলাকায় পৌঁছালে লেগুনার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে লেগুনা গাড়ির দুই যাত্রী নিহত হন। পুলিশ ও স্থানীয় লোকজন আহত তিনজনকে উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল খ্রিষ্টান হাসপাতালে ভর্তি করা করা হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
এ বিষয়ে মালুমঘাট হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক মকছুদ আহমদ বলেন, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। চালক ও হেলপার পলাতক রয়েছে। নিহত দুজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া যায়নি। যার বয়স ৪৫ বছর। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

কুড়িগ্রামের রৌমারীতে দৈনিক মানবজমিন পত্রিকার উপজেলা প্রতিনিধি রফিকুল ইসলাম সাজুর বাড়িতে মাদক উদ্ধারের নামে অভিযানের বিষয়ে তদন্ত কমিটি করেছে কুড়িগ্রাম জেলা প্রশাসন। রৌমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমান কোনো খারাপ উদ্দেশে (ইলমোটিভ) ওই অভিযান চালিয়েছিলেন কি-না, তা খতিয়ে দেখতে...
৮ মিনিট আগে
নোয়াখালী জেলাকে পৃথক প্রশাসনিক বিভাগ ঘোষণার দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন আন্দোলনকারীরা। এতে শাহবাগ মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে আশপাশের সড়কগুলোতে যানজটের সৃষ্টি হয়।
১৯ মিনিট আগে
কক্সবাজারের মহেশখালীতে সাগরে মাছ ধরার ট্রলার ডুবে নিখোঁজ এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মরদেহের সংখ্যা দাঁড়াল তিনজনে। আজ শুক্রবার বেলা ১২টার দিকে বঙ্গোপসাগরের সোনাদিয়া চ্যানেল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ রয়েছেন আরেক জেলে।
৪২ মিনিট আগে
গাজীপুরের শ্রীপুরে পুকুরে বিষ প্রয়োগ করে সাড়ে ১৬ হাজার মাছ নিধনের অভিযোগ উঠেছে। এতে মাছচাষি মো. বাদশা মিয়ার প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার মাওনা ইউনিয়নের সিংগারদিঘি গ্রামের জগদীশ মোড় এলাকায় এ ঘটনা ঘটে...
১ ঘণ্টা আগে