
কক্সবাজার চকরিয়ার বিশিষ্ট রাজনীতিবিদ বিএনপি নেতা আবু তাহের চৌধুরী আবু মিয়া (৭৯) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার দুপুরে বার্ধক্যজনিত রোগে চকরিয়া পৌরসভার একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
আবু তাহের অবিভক্ত চকরিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আগামীকাল বৃহস্পতিবার বেলা ১১টায় পৌরসভার নামার চিরিংগার পুরোনো জামে মসজিদের মাঠে জানাজা শেষে দাফন করা হবে। তাঁর বড় মেয়ে নুসরাত জাহান চকরিয়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ।
আবু তাহেরের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এবং কক্সবাজার-১ আসনের সাবেক সংসদ সদস্য হাসিনা আহমদ। তাঁরা শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।
সালাহউদ্দিন আহমেদ ও হাসিনা আহমদ জানান, আবু তাহের কর্মীবান্ধব, বিশ্বস্ত ও একনিষ্ঠ বিএনপি নেতা ছিলেন। দলের জন্য তাঁর অবদান অনস্বীকার্য। চকরিয়ার বিএনপি পরিবার একজন কর্মীবান্ধব নেতাকে হারাল।
আবু তাহেরের মৃত্যুতে আরও শোক জানিয়েছেন চকরিয়া উপজেলা ও পৌরসভা বিএনপির নেতা-কর্মী এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা।

কক্সবাজারের রামু উপজেলার মণ্ডলপাড়া গ্রামের শিক্ষক লোকমানুল হক সম্প্রতি তাঁর মামাতো ভাইয়ের জমি বিক্রয়ের নিবন্ধনে (রেজিস্ট্রির) সাক্ষী হয়েছিলেন। জমিদাতার খতিয়ানে বাবার নামে নাছিরের জায়গায় ‘নাদির’ লেখা ছিল। নামের এই ভুলের জন্য সাব-রেজিস্ট্রার আটকে দেন জমির নিবন্ধন।
৩ ঘণ্টা আগে
বগুড়ার ধুনট উপজেলার যমুনা নদীর বানিয়াজান ও শহড়াবাড়ি স্পার মাঝখানে ভাঙন দেখা দিয়েছে। গত বৃহস্পতিবার রাত থেকে এই ভাঙন চোখে পড়েছে। এতে যমুনার তীর সংরক্ষণ প্রকল্প, বন্যা নিয়ন্ত্রক বাঁধ, জনবসতি এলাকা ও আবাদি জমি নদীতে বিলীন হওয়ার হুমকিতে পড়েছে।
৩ ঘণ্টা আগে
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামির্ত্তা ইউনিয়নের কাঞ্চননগর এলাকায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। আজ রোববার (২১ জুন) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহত কৃষকেরা হলেন কাঞ্চননগর গ্রামের নেওয়াজের ছেলে কবির হোসেন (৩০) ও রফি মিস্ত্রির ছেলে শহিদুল ইসলাম (২৫)। তাঁরা দুজনই কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন।
৫ ঘণ্টা আগে
ফরিদপুরে ডিবি হেফাজতে থাকা যুবক মির্জা ইশতিয়াক আহমেদ প্রান্তের মৃত্যুর ঘটনায় জেলা পুলিশ তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। পুলিশ বলছে, অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়। পরিবারের দাবি, ডিবি পুলিশের নির্যাতনে তিনি মারা গেছেন।
৬ ঘণ্টা আগে