Ajker Patrika

টেকনাফে অপহৃত স্কুলছাত্র উদ্ধার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি 
টেকনাফে অপহৃত স্কুলছাত্র উদ্ধার

কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে অপহৃত এক স্কুলছাত্রকে উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ১৬ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ কাউছার সিকদার।

তিনি জানান, ২১ অক্টোবর দুপুরে রিয়াজ উদ্দিন শখের বশে তার বাবার অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়। পরে অজ্ঞাতপরিচয় একদল অপহরণকারী তাকে অপহরণ করে নিয়ে যায় এবং পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

আজ গোপন সংবাদের ভিত্তিতে নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন গহিন পাহাড়ে একদল সশস্ত্র ডাকাতের অবস্থানের খবর পায় পুলিশ। এপিবিএন ও জেলা পুলিশের যৌথ একটি দল সেখানে অভিযান চালালে অপহরণকারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে ভিকটিমকে ফেলে পালিয়ে যায়।

অভিযান শেষে নিরাপদে উদ্ধার করা হয় শিশুটিকে। পরে তাকে নয়াপাড়া এপিবিএন ক্যাম্পে নিয়ে আসা হয় এবং পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ সময় তার ব্যবহৃত অটোরিকশাটিও উদ্ধার করা হয়।

১৬ এপিবিএনের অধিনায়ক মোহাম্মদ কাউছার সিকদার বলেন, ‘অপহরণের মতো জঘন্য অপরাধের বিরুদ্ধে এপিবিএন সব সময় কঠোর অবস্থানে রয়েছে। জনগণের জানমাল রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শিক্ষার্থীর বাসায় মিলল গৃহশিক্ষিকার বস্তাবন্দী মরদেহ

চিকিৎসক দম্পতির সন্তানের মৃত্যু: ‘কল দিয়ে ডাক্তার আশীষ স্যারের পা ধরেছি, তাও তিনি আসবেন না’

সড়ক দুর্ঘটনায় শিক্ষিকার মৃত্যুর খবর শুনে শিক্ষার্থীর মৃত্যু

বিদ্যুৎ বিভাগের নতুন সচিব মিরানা মাহরুখ

শিক্ষা প্রশাসনে বড় রদবদল, সরকারি ১০ কলেজে নতুন অধ্যক্ষ-উপাধ্যক্ষ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত