
কক্সবাজারের সেন্ট মার্টিন থেকে ৩টি ফিশিং বোটসহ ১৮ মাঝিকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। সেন্ট মার্টিনের ছেঁড়াদ্বীপ-সংলগ্ন পূর্ব সীমান্ত দিয়ে সাগরে মাছ ধরার সময় নৌকাসহ জেলেদের ধরে নিয়ে যায় বিদ্রোহী গোষ্ঠীটি। আজ বেলা ২টার দিকে এ তথ্য নিশ্চিত করেন সেন্ট মার্টিন ইউনিয়নের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ফয়জুল ইসলাম।
ইউপি চেয়ারম্যান জানান, আজ সোমবার (১ সেপ্টেম্বর) ভোররাত ৪টার দিকে আরাকান আর্মি বাংলাদেশের জলসীমায় ঢুকে ফিশিং বোটগুলোসহ জেলেদের নিয়ে যায়। সেন্ট মার্টিন দ্বীপের ৭ নম্বর ওয়ার্ডের গলাচিপা এলাকার আবু তাহের, আলমগীর ও আবছার উদ্দীনের মালিকানাধীন তিনটি ফিশিং বোটে ৬ জন করে ১৮ জন মাঝিমাল্লা রয়েছেন। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) বিভিন্ন বাহিনীর কাছে এ তথ্য অবগত করা হয়েছে।
অপহৃত জেলেরা হলেন সেন্ট মার্টিন গলাচিপা ৭ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা আবু তাহের মাঝি, মনি উল্লাহ, রহমতউল্লাহ, আবু বক্কর, সৈয়দ উল্লাহ, রফিক, আবছার মাঝি, মো. তাহের, মতলব, হাফেজ আহমদ, মো. আমিন, সালাউদ্দিন, জাহাঙ্গীর আলম, আলমগীর মাঝি, আব্দুর রহিম, মো. আলম, সাব্বির ও তৈয়ুব।
উল্লেখ্য, গত মাসে ধরে নিয়ে যাওয়া ফিশিং বোটসহ জেলেদের এখনো আরাকান আর্মির কাছ থেকে ফিরিয়ে আনা সম্ভব হয়নি।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) শয্যাসংকটে শিশুমৃত্যু উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। গত দুই সপ্তাহে আইসিইউ সুবিধা না পেয়ে হাসপাতালে চিকিৎসাধীন ৪৪ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। গতকাল শুক্রবার সকালেও আইসিইউ শয্যার জন্য ৪১ জন শিশু ওয়ার্ডগুলো...
৪ মিনিট আগে
রাজবাড়ীর দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় মারা যাওয়া ২৬ যাত্রীর মধ্যে একজনের বাড়ি দিনাজপুরের পার্বতীপুর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের মধ্য আটরাই গ্রামে। গতকাল শুক্রবার সকাল ৮টায় নাসিমা বেগম (৪০) নামের ওই নারীর লাশ তাঁর নিজ গ্রামে দাফন করা হয়েছে।
৪ মিনিট আগে
সাতক্ষীরা সদর উপজেলার ছয়ঘরিয়ায় লস্কর ফিলিং স্টেশনে জ্বালানি তেল না পেয়ে আগুন জ্বালিয়ে সাতক্ষীরা-যশোর সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ জনতা। আজ শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। এতে সড়কে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়।
৭ ঘণ্টা আগে
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় তাজেম আলী (৩৮) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৭ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার নন্দলালপুর ইউনিয়নের বুজরুক বাখই গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তাজেম আলী একই গ্রামের আবুল কাশেমের ছেলে।
৭ ঘণ্টা আগে