
কক্সবাজারে দুধ ও পানির সঙ্গে চেতনানাশক মিশিয়ে এক গৃহকর্ত্রীকে অচেতন করে স্বর্ণালংকার ও মুঠোফোন চুরির অভিযোগে রাফি মনি নামে এক গৃহকর্মীকে আটক করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে স্বর্ণালংকার ও দুটি মুঠোফোন উদ্ধার করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে সদর উপজেলার পিএমখালী এলাকা থেকে তাকে আটক করা হয়। এর আগে গতকাল সোমবার সকালে কক্সবাজার পৌরসভার পূর্ব নতুন বাহারছড়া এলাকায় চুরির ঘটনাটি ঘটে।
আটক গৃহকর্মী রাফি মনি (১৫) সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের পশ্চিম ধনখালী ঘোনারপাড়া এলাকার আব্দুর রহমানের মেয়ে।
পুলিশ ও ভুক্তভোগীর অভিযোগ সূত্রে জানা যায়, গত রোববার রাতে পূর্ব নতুন বাহারছড়া এলাকার গৃহকর্ত্রী আফরিনা আল মাছিনকে (৩৮) দুধ ও পানির সঙ্গে চেতনানাশক মিশিয়ে খাওয়ান গৃহকর্মী রাফি মনি। গতকাল সকালে ঘুম থেকে উঠে স্বর্ণালংকার ও মুঠোফোন চুরির বিষয়টি টের পান গৃহকর্ত্রী।
চুরি হওয়া মালামালের মধ্যে ছিল এক জোড়া স্বর্ণের চুড়ি, দুটি আংটি, একটি চেইন-লকেটসহ আনুমানিক ৬ ভরি ৪ আনা স্বর্ণালংকার। এগুলোর আনুমানিক মূল্য সাড়ে ১২ লাখ টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া একটি আইফোন-১৬ ও আরেকটি অ্যান্ড্রয়েড চুরি করা হয়।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, এ বিষয়ে অভিযোগ পাওয়ার পর পুলিশ অভিযান শুরু করে। দীর্ঘ সময় অভিযানের পর গৃহকর্মী রাফি মনিকে আটক করা হয়। তাঁর কাছ থেকে চুরি হওয়া স্বর্ণালংকার ও মুঠোফোন উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

চট্টগ্রাম নগরের আকবরশাহ এলাকায় সাম্প্রতিক সময়ে চুরি ও ছিনতাই হওয়া ১০টি মুঠোফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর করেছে পুলিশ। আজ মঙ্গলবার আকবরশাহ থানায় এসব মুঠোফোন হস্তান্তর করা হয়। হারানো মুঠোফোনগুলো জিডির সূত্র ধরে উদ্ধার করা হয়েছে বলে...
৮ মিনিট আগে
জ্বালানি তেল আমদানি ও বিপণন বেসরকারি খাতে দেওয়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন। বিপিসি চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম বলেন, বিষয়টি যাচাই-বাছাই চলছে। ডিসেম্বর পর্যন্ত দেশে তেলের সংকট নেই বলেও তিনি জানান।
১৭ মিনিট আগে
কুড়িগ্রামে মাসভিত্তিক বরাদ্দের বাইরে অতিরিক্ত আরও ৫০০ টন সার বরাদ্দ দিয়েছে সরকার। গতকাল সোমবার বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) থেকে এই বরাদ্দের আদেশ দেওয়া হয়েছে। কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ এই তথ্য নিশ্চিত করেছেন।
১৭ মিনিট আগে
চট্টগ্রাম নগরে অনলাইন প্রতারণায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া ৬৩ বিদেশি নাগরিককে জিজ্ঞাসাবাদের জন্য আদালত প্রত্যেককে দুই দিনের রিমান্ডের আদেশ দিলেও ভাষাগত জটিলতার কারণে শিগগির তাঁদের হেফাজতে নিতে পারছে না মামলাটির তদন্ত সংস্থা কাউন্টার টেররিজম ইউনিট।
২৯ মিনিট আগে