
মহেশখালীর সোনাদিয়া চ্যানেলের কাছে ফিশিং ট্রলার দুর্ঘটনার শিকার হয়ে দুই জেলে নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত ১০টার দিকে জেলেরা মরদেহ দুটি মহেশখালীর জেটিঘাটে নিয়ে আসেন বলে নিশ্চিত করেছেন কুতুবজোম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট শেখ কামাল।
নিহতরা হলেন উপজেলার কুতুবজোম ইউনিয়নের আব্দু শুক্কুরের ছেলে নেছার মিয়া (৩৭) ও আবু তাহেরের ছেলে আরিফ উল্লাহ (২৫)।
স্থানীয়রা বলেন, কক্সবাজারের নুনিয়ারছড়া এলাকার মো. পারভেজের মালিকানাধীন ফিশিং বোটে ১৪ জন জেলে কিছুদিন আগে সাগরে মাছ ধরতে যান। দুই দিন আগে মাছ ধরার সময় দুর্ঘটনার কবলে পড়ে দুই জেলের মৃত্যু হয়। এ সময় ১২ জন জীবিত অবস্থায় ফিরে আসেন।
অ্যাডভোকেট শেখ কামাল বলেন, ‘প্রাথমিকভাবে জানতে পেরেছি, জালের সঙ্গে পেঁচিয়ে দুই জেলের মৃত্যু হয়। স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।’
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাই বলেন, সাগরে ট্রলার দুর্ঘটনায় দুই জেলের মৃত্যু হয়েছে বলে শুনেছি। তবে ঘটনাস্থলটি মহেশখালীর বাইরে হওয়ায় বিস্তারিত খোঁজ নেওয়া হয়নি।

বগুড়ার নন্দীগ্রামে ১ হাজার ২০০ পিস ইয়াবাসহ উপজেলা ছাত্রদলের সহসভাপতি রবিউল ইসলামকে (৩২) গ্রেপ্তার করেছে র্যাব-১২। রাতে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় টহলরত র্যাব সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, এক ব্যক্তি সিএনজিচালিত অটোরিকশায় করে ইয়াবা নিয়ে নুন্দহ গ্রামের দিকে যাচ্ছেন।
৪ মিনিট আগে
২০২৬-২৭ মৌসুমে স্বাধীনতা কাপ, সুপার কাপ, ফেডারেশন কাপ ও বাংলাদেশ ফুটবল লিগের ম্যাচ আয়োজনের জন্য চাঁদপুর জেলা স্টেডিয়াম বরাদ্দ দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। ২২ আগস্ট থেকে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত স্টেডিয়ামটি বাফুফের তত্ত্বাবধানে থাকবে।
৯ মিনিট আগে
প্রথম হওয়া রোহান মণ্ডল বলেন, ‘অনেক কষ্ট করে প্রথম হয়েছি। প্রত্যন্ত গ্রামে এমন খেলার আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ। ফুটবল ও ক্রিকেটের পাশাপাশি আগামীতে সব ধরনের খেলাধুলার বড় আয়োজন করা উচিত।’
১৯ মিনিট আগে
চাঁদপুরে গ্রাহকদের বন্ধক রাখা স্বর্ণালংকার আত্মসাৎ করে পিন্টু দাস নামে এক ব্যবসায়ী সপরিবারে পালিয়ে গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গ্রাহকদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। তবে পিন্টু দাস নিখোঁজ না কি আত্মগোপনে রয়েছেন, তা এখনো নিশ্চিত করে জানাতে পারেনি পুলিশ।
২৬ মিনিট আগে