
কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভসংলগ্ন নৌঘাটে মাদককারবারিদের সঙ্গে কোস্ট গার্ডের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় তিন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। পরে ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, গুলি ও ৩০ হাজারটি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
গতকাল রোববার রাতে শাহপরীর দ্বীপ কোস্ট গার্ডের একটি বিশেষ দল টেকনাফ সদর ইউনিয়নের তুলাতলী নৌঘাটসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাসিন্দা মো. ইলিয়াস (৩০), নুর মোহাম্মদ (৬১) ও আব্দুল শুক্কুর (৪০)। এর মধ্যে গুলিবিদ্ধ আব্দুল শুক্কুরকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ বলেন, সাগরপথে মাদকের একটি চালান উপকূলীয় এলাকা দিয়ে ঢুকবে। এ তথ্যের ভিত্তিতে অভিযানে নামেন কোস্ট গার্ডের সদস্যরা। একপর্যায়ে একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকাকে সন্দেহজনক হলে থামার সংকেত দিলে পাচারকারীরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে নৌকার গতি বাড়িয়ে গুলি ছুড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় কোস্ট গার্ডের সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালান।
গোলাগুলিতে আব্দুল শক্কুর নামের একজন গুলিবিদ্ধ হন। পরবর্তী সময়ে কোস্ট গার্ডের সদস্যরা ধাওয়া করে নৌকাটি আটক করতে সক্ষম হন। এ সময় চার মাদককারবারি সাগরে লাফ দিয়ে পালিয়ে যাওয়ায় তাঁদের আটক করা সম্ভব হয়নি। পরে গুলিবিদ্ধ ইয়াবা পাচারকারীকে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।
হারুন-অর-রশীদ আরও বলেন, নৌকাটি তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, চারটি তাজা গোলা এবং ৩০ হাজারটি ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদককারবারিকে আটক করা হয়। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান কোস্ট গার্ডের ওই কর্মকর্তা।

এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে যশোর বোর্ডে এ বছর গড় পাসের হার ৬৬ দশমিক ২৭ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ৪৭৮ জন। গত বছরের তুলনায় এ বছর পাশের হার ও জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা কমেছে।
৫ মিনিট আগে
চোর সন্দেহে রংপুরের তারাগঞ্জে শ্বশুর ও জামাতাকে পিটিয়ে হত্যার এক বছর পেরিয়ে গেলেও শেষ হয়নি মামলার তদন্ত। প্রায় ৭০০ অজ্ঞাতনামা আসামির মধ্যে ১৫ জনকে গ্রেপ্তার করা হলেও তাঁদের কয়েকজন জামিনে বেরিয়ে এসেছেন।
১২ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত চিত্র প্রদর্শনীতে ১৯৭১ ও ২০২৪ সালকে দাঁড়িপাল্লায় তুলনা করা একটি চিত্রকর্ম ঘিরে সমালোচনা শুরু হয়েছে। এতে ২০২৪ লেখা পাল্লাটি ভারী দেখানো হয়েছে।
১৮ মিনিট আগে
সৌদি আরবের রিয়াদের মানফুয়া এলাকায় একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁ জেলায়। তাঁদের মধ্যে ১২ জন আত্রাই উপজেলার এবং একজন নওগাঁ সদর উপজেলার বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম...
২১ মিনিট আগে