
চুয়াডাঙ্গার দর্শনায় আবারও পাওয়া গেল বোমার মতো বস্তু। এর আগে ফেব্রুয়ারি মাসেও দর্শনা কেরু অ্যান্ড কোং লিমিটেড চিনিকল এলাকাসহ পৌর এলাকায় ১৩টি ককটেল বা হাতবোমা উদ্ধার করা হয়।
ওই ঘটনার এক মাসের ব্যবধানে আজ শুক্রবার সকালে দর্শনা মা ও শিশু হাসপাতালের পেছনে ইটখোলা নামক স্থানে একটি বোমার মতো বস্তু দেখতে পান স্থানীয়রা। পরে দর্শনা থানায় খবর দেওয়া হলে পুলিশ এলাকাটি ঘিরে রাখে।
দর্শনা থানার ওসি শহীদ তিতুমীর বলেন, ‘শুক্রবার সকালে সাধারণ মানুষ ওই এলাকায় একটি সাদা পলিথিনের ব্যাগে কাঠের গুঁড়ার ওপর লাল টেপ দিয়ে মোড়ানো একটি বোমাসদৃশ বস্তু দেখতে পান। পরে তাঁরা আমাদের জানালে এলাকাটি আমরা ঘিরে রেখেছি। উদ্ধারের পর পরীক্ষা-নিরীক্ষায় জানা যাবে বোমা নাকি ককটেল।’
উল্লেখ্য, দর্শনা চিনিকল এলাকা থেকে গত ১৩, ১৫ ও ১৬ ফেব্রুয়ারি আলাদা ঘটনায় ৬টি বোমা উদ্ধার করা হয়। এর এক দিনের ব্যবধানে ১৮ ফেব্রুয়ারি দর্শনা পৌর এলাকার ঈশ্বরচন্দ্রপুর গ্রামে একটি বোমার বিস্ফোরণ ঘটে। পরে অভিযান চালিয়ে ওই এলাকা থেকে আরও ৬টি বোমা উদ্ধার করে পুলিশ। রাজশাহী র্যাব-৫ ইউনিট এবং যশোর সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের বোম্ব ডিসপোজাল ইউনিট তা নিষ্ক্রিয় করেছিল। ওই ঘটনায় দর্শনা চিনিকল কর্তৃপক্ষ দুটি মামলা করে।

সারা দেশের অধস্তন আদালতে বর্তমানে বিচারক আছেন ২ হাজার ২৩৭ জন। তাঁদের মধ্যে প্রেষণ, মন্ত্রণালয়ে সংযুক্তি, শিক্ষা ছুটি, মাতৃত্বকালীন ছুটিসহ নানা কারণে চার শতাধিক বিচারককে আদালতের বিচারকাজ থেকে দূরে থাকতে হয় সারা বছর। তাতে আদালতের বিচারকাজ করছেন ১ হাজার ৮৩৭ বিচারক।
৩০ মিনিট আগে
নাটোরের গুরুদাসপুরে সংঘবদ্ধ চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে কাছিকাটা আত্রাই টোল প্লাজা থেকে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের ব্যবহত একটি পিকআপ ভ্যান, একটি সেচ মোটরসহ চুরির সরঞ্জাম জব্দ করা হয়।
৪১ মিনিট আগে
জয়পুরহাট সরকারি কলেজে জুলাই-আগস্ট স্মৃতি আন্তবিভাগ ফুটবল টুর্নামেন্টের খেলা চলাকালে অধ্যক্ষের কার্যালয়ে ভাঙচুর এবং শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে কয়েক শিক্ষার্থীর বিরুদ্ধে। আজ শনিবার দুপুরে কলেজ মাঠে খেলা চলাকালে এসব ঘটনা ঘটে।
৪২ মিনিট আগে
দুই ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিয়েছেন ছাত্রলীগের নাটোর জেলা শাখার সাবেক সভাপতি রাকিবুল হাসান জেমস। রাকিবুল হাসান জেমসের বাবা আবুল কালাম আজাদ নাটোর আধুনিক সদর হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক ছিলেন। জানাজায় অংশগ্রহণের জন্য দুই ঘণ্টা নির্ধারিত সময় শেষে কড়া পুলিশি....
৫ ঘণ্টা আগে