Ajker Patrika

চট্টগ্রামে চন্দনাইশে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

প্রতিনিধি, (চন্দনাইশ) চট্টগ্রাম
চট্টগ্রামে চন্দনাইশে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

চট্টগ্রামের চন্দনাইশে সরকারি নির্দেশনা অমান্য করে গড়ে ওঠা একটি ইটভাটা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। ইটভাটাটিতে জেলা প্রশাসক কার্যালয়ের লাইসেন্স, পরিবেশগত ছাড়পত্র, বন বিভাগের ছাড়পত্র ও বিএসটিআইয়ের মানপত্র কিছুই ছিলোনা। 

গতকাল বুধবার সকাল থেকে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী।

জানা যায়, অভিযানে চন্দনাইশের রওশনহাটের উত্তর পাশে আজমবাড়ি সড়কে অবস্থিত অবৈধ ইটভাটা শাহ সুফি ব্রিকস ম্যানুফাকচার্সকে( এসবিএম ) উচ্ছেদ করা হয়েছে। ইটভাটাটিতে জেলা প্রশাসক কার্যালয়ের লাইসেন্স, পরিবেশগত ছাড়পত্র, বন বিভাগের ছাড়পত্র ও বিএসটিআইয়ের মানপত্র কিছুই ছিলোনা। ইটভাটাটিতে কৃষি জমি ও পাহাড় থেকে মাটি নিয়ে ইট উৎপাদন করা হচ্ছিলো।

এ ব্যাপারে চট্টগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী জানান, চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় জেলা প্রশাসন কার্যালয়ের লাইসেন্সবিহীন অবৈধ ইটভাটা পরিচালিত হচ্ছে। সরকারের নির্দেশনা অনুসারে পরিবেশ রক্ষার জন্য অবৈধ ইটভাটাগুলো ধ্বংস করা হচ্ছে। এসব অবৈধ ইটভাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে বলেও জানান তিনি।

উচ্ছেদ অভিযানে সময় র‍্যাব-৭ এর একটি টিম, চন্দনাইশ থানা পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত