
ফেনীর সোনাগাজী উপজেলা স্কাউটসের তিন দিনব্যাপী সমাবেশের সমাপনী অনুষ্ঠান বিষ্ণুপুর উচ্চবিদ্যালয় মাঠে গতকাল শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ‘জয় বাংলা বাংলার জয়’ গানের তালে তালে নৃত্য পরিবেশন শুরু করে বিষ্ণুপুর উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা। গানের প্রথম কলি শুনেই ক্ষোভ প্রকাশ করেন অতিথিরা। পরে তাঁরা অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা স্কাউটের সভাপতি সাইফুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার লুবনা। অনুষ্ঠানে জেলা প্রশাসক আয়োজকদের প্রতি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন বলে জানা গেছে।
স্কাউটসের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ ডি এম মঞ্জুরুল আহসান, সোনাগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন বাবলু, বিষ্ণুপুর উচ্চবিদ্যালয়ের সভাপতি নাজমুল করিম দুলাল, ওসমানীয়া উচ্চবিদ্যালয়ের সভাপতি মোর্শেদ আলম সেলিম। এতে জেলা ও উপজেলা স্কাউটের কর্মকর্তা, শিক্ষকেরা উপস্থিত ছিলেন।
আয়োজক সূত্রে জানা গেছে, জেলা প্রশাসক সাইফুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে কী কারণে এমনটি হয়েছে, তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার জন্য মঞ্জুরুল আহসানকে নির্দেশ দেন।
উপজেলা স্কাউটস সম্পাদক শাহাদাত হোসেন বলেন, স্কুলে নৃত্য পরিবেশনা ছিল। গানের শেষ কলিতে ‘জয় বাংলা বাংলার জয়’ বেজে উঠলে বন্ধ করে দেওয়া হয়। এ সময় অতিথিরা অনুষ্ঠানস্থল থেকে বেরিয়ে যান। পাশাপাশি কেন এমনটি হয়েছে, অতিথিরা সে বিষয়ে বারবার প্রশ্ন করেন।

বিষ্ণুপুর উচ্চবিদ্যালয়ের সভাপতি নাজমুল করিম দুলাল আজকের পত্রিকা'কে বলেন, ‘আমাদের অনুষ্ঠান খুব ভালোভাবেই চলছিল। তখন বক্তব্যপর্ব শেষ হয়েছে। সমাপনী অনুষ্ঠানের চলছে সাংস্কৃতিক পরিবেশনা। নৃত্যের শেষ কলিতে গানটি (জয় বাংলা বাংলার জয়) বেজে ওঠে। এত দিন শিক্ষার্থীরা রিহার্সেল (মহড়া) করেছে। বিষয়টি কেন কারও নজরে পড়েনি, সে জন্য দায়িত্বপ্রাপ্তদের বকাঝকা করা হয়।’
আরও খবর পড়ুন:

বগুড়ায় সাইফুল ইসলাম (৫০) নামের সাবেক এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার আশোকোলা পূর্বপাড়া (বাঘোপাড়া) এলাকায় এ ঘটনা ঘটে।
১৪ মিনিট আগে
খুলনা নগরীর লবণচড়ার আশিবিঘা এলাকায় আলোচিত মঞ্জুরুল হত্যা মামলার প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৬। গতকাল রোববার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বর্ণি দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মো. ফারুক ও মাসুদুল ইসলাম কদর...
২৬ মিনিট আগে
রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছে আবু সিদ্দিক (৩৫) নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে হারাগাছ পৌরসভার চরচতুরা গ্রামের একটি নির্জন রাস্তা থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ...
৪১ মিনিট আগে
চট্টগ্রাম নগরের আলোচিত পাঁচলাইশ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলামসহ ছয় থানার ওসিকে বদলি করা হয়েছে। গতকাল রোববার চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলীর সই করা এক অফিস আদেশে তাঁদের বদলি করা হয়...
১ ঘণ্টা আগে