Ajker Patrika

ব্রাহ্মণপাড়ায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে দুই চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থককে জরিমানা

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
আপডেট : ২৫ মে ২০২৪, ১০: ১৭
ব্রাহ্মণপাড়ায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে দুই চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থককে জরিমানা

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে দুই চেয়ারম্যান পদপ্রার্থীর দুই সমর্থককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার শশীদল ইউনিয়নের নাগাইশ ও তেতাভূমি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার শশীদল ইউনিয়নের নাগাইশ এলাকায় নির্বাচনী ক্যাম্পে আলোকসজ্জা করে আচরণবিধি ভঙ্গ করায় আনারস প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী ব্যারিস্টার সোহরাব খান চৌধুরী’র সমর্থক এবং ওই এলাকার বাসিন্দা জসিম উদ্দিনকে ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। 

এ ছাড়া ভ্রাম্যমাণ আদালত ওই ইউনিয়নের তেতাভূমি এলাকায় একাধিক নির্বাচনী ক্যাম্প স্থাপনের অভিযোগে ঘোড়া প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী আবু তৈয়ব অপি’র সমর্থক ও উত্তর তেতাভূমি এলাকার বাসিন্দা আমীন মিয়াকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন। এ সময় উপস্থিত নেতা-কর্মী ও সমর্থকদের নির্বাচনী আচরণবিধি মেনে প্রচারণার নির্দেশ দেওয়া হয় এবং সতর্ক করা হয়। অভিযানে থানা-পুলিশের একটি দল সহযোগিতা করেন। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা জানান, ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে সরকার, হবে সর্বজনীন

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত