Ajker Patrika

আগুনে পুড়ে শিকলবন্দী কলেজছাত্রের মৃত্যু 

বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি
আগুনে পুড়ে শিকলবন্দী কলেজছাত্রের মৃত্যু 

শিকলে বাঁধা অবস্থায় আগুনে পুড়ে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৭টায় কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের খাড়েরা গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত যুবকের নাম আলাউদ্দিন (১৮)।

স্থানীয়রা জানান, নিহত আলাউদ্দিন বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের ফকিরবাজার খাড়েরা গ্রামের আবদুল মোমেনের ছেলে। সে বুড়িচং আবদুল মতিন খসরু কলেজের উচ্চ মাধ্যমিক ২য় বর্ষের ছাত্র। গত তিন মাস ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ঘরেই শিকল বাঁধা থাকে আলাউদ্দিন থাকে। 

গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৭টায় ঘরের বৈদ্যুতিক মিটারের তার থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় সবাই বের হতে পারলেও আলাউদ্দিন ঘরেই শিকল বাঁধা অবস্থায় ছিল। খবর পেয়ে বুড়িচং থেকে দমকল বাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভালেও ততক্ষণে আলাউদ্দিনকে মারা যায়। 

দমকলকর্মী জহিরুল ইসলাম জানান, ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন প্রায় নিভিয়েছে স্থানীয়রা, আগুনে দুটি ঘর পুড়ে যায়। ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি শুনেই ফায়ার সার্ভিসকে খবর দিই এবং আমার থানা থেকে ফোর্স পাঠাই। শুনেছি স্থানীয়রা ঘটনার কিছুক্ষণের মধ্যে আগুন নিভিয়ে ফেলে। একজন কলেজছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে সরকার, হবে সর্বজনীন

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত