
চট্টগ্রামে ভুজপুরে চা শ্রমিকের কিশোরী মেয়েকে ধর্ষণ চেষ্টার মামলায় এক যুবককে দশ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। আজ সোমবার চট্টগ্রাম নারী ও শিশু ট্রাইব্যুনাল-৭ এর বিচারক ফেরদৌস আরা এ রায় দেন। একই সঙ্গে পাঁচ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত যুবক হলেন-বাপ্পু কুমার দে (২৮)। তিনি ভুজপুর থানাধীন নারায়ানহাট ইউনিয়নের বাদল কুমারের ছেলে।
চট্টগ্রাম নারী ও শিশু ট্রাইব্যুনাল-৭ এর বেঞ্চ সহকারী কফিল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘২০১৭ সালে ১৫ সেপ্টেম্বর ওই ধর্ষণ চেষ্টার ঘটনায় মামলাটি করা হয়। মামলার তদন্ত শেষে আদালতে ২০১৮ সালে ১৭ জানুয়ারি একমাত্র আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে। মামলায় সাতজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আজ সোমবার আসামির বিরুদ্ধে এই রায় ঘোষণা করে।’
মামলা সূত্রে জানা গেছে, চট্টগ্রামে ভুজপুর থানাধীন হালদাভ্যালী চা বাগানের এক শ্রমিকের ১২ বছরের কিশোরী মেয়েকে তুলে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায় আসামি বাপ্পু কুমার দে। এ সময় মেয়েটির চিৎকারে আশপাশের মানুষ ও শ্রমিকেরা ঘটনাস্থলে গিয়ে আসামিকে ধরে ফেলেন। পরে এ ঘটনায় ওই কিশোরীর মা বাদী হয়ে ভুজপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনের ৯ (৪) (খ) ধারায় একটি মামলা করেন।

রাজধানীর দক্ষিণখান এলাকায় ৫ হাজার ৩১০ পিস ইয়াবাসহ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্লবী থানায় কর্মরত এক সহকারী উপপরিদর্শক (এএসআই) ও এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ...
২ ঘণ্টা আগে
বিএসটিআইয়ের মান সনদ গ্রহণের আবেদন না করে সুইটমিট, ফারমেন্টেড মিল্ক, বিস্কুট, ব্রেড ও কেকসহ বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদন, বিক্রয়, বিতরণ ও বাণিজ্যিক বিজ্ঞাপন দেওয়ার অপরাধে চাঁদপুরের দুটি বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
৩ ঘণ্টা আগে
চাঁদপুর শহরের বড় স্টেশন মাছ বাজারে পচা ইলিশ বিক্রির অভিযোগে মেসার্স ইসমাইল ট্রেডার্সকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই অভিযানে বিভিন্ন অনিয়মে আরও দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
৩ ঘণ্টা আগে
টাঙ্গাইলের গোপালপুরে নেশাজাতীয় দ্রব্য মিশ্রিত খাবার খেয়ে পরিবারের সাত সদস্য হাসপাতালে চিকিৎসাধীন থাকার সুযোগে ওই বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। আজ সোমবার ভোর রাতে উপজেলার নগদাশিমলা ইউনিয়নের বাইশকাইল তালুকদার পাড়া গ্রামের ওই বাড়ি থেকে স্বর্ণালঙ্কার, নগদ টাকা, মোবাইল ফোন ও জমির দলিলপত্র নিয়ে যায়
৩ ঘণ্টা আগে