
রাঙামাটির সদর উপজেলায় মশাবাহিত রোগ ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে সুদীপ্তা চাকমা (১১) নামের এক শিশু মারা গেছে। গতকাল শনিবার রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করার পর তার মৃত্যু হয়।
সুদীপ্ত চাকমা বন্দুক ভাঙা ইউনিয়নের লেখ্যুংছড়া গ্রামের করুণাময়ী চাকমার মেয়ে। সে বন্দুক ভাঙা উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।
জানা গেছে, জ্বরে আক্রান্ত হয়ে এক সপ্তাহ ধরে ভুগছিল সুদীপ্তা চাকমা। তার স্বাস্থ্য পরীক্ষা না করে স্থানীয় ও রাঙামাটি শহরের কয়েকজন চিকিৎসক চিকিৎসা দেন। পরে গত শুক্রবার বিকেলে স্থানীয় একটি বেসরকারি সংস্থার একজন কর্মীর সহায়তায় রক্ত পরীক্ষা করানো হয়। এ সময় তার ম্যালেরিয়া ধরা পড়ে। শনিবার সকালে সুদীপ্তার শারীরিক অবস্থার অবনতি হলে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্তু চিকিৎসা শুরু করতে গিয়ে চিকিৎসক দেখেন, শিশুটি বেঁচে নেই।
রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. শওকত আকবর খান বলেন, ‘আমরা মেয়েটির গুরুতর অবস্থা দেখে জরুরি বিভাগে ভর্তি করে চিকিৎসা দেওয়ার চেষ্টা করি। কিন্তু একেবারে শেষ মুহূর্তে নিয়ে আসা হয়েছে। ভর্তি করে চিকিৎসা দেওয়ার সময় দেখা যায়, সে মারা গেছে।’
বন্দুক ভাঙা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অমর চাকমা বলেন, ‘শিশুটিকে ৪ জুলাই রাঙামাটি শহরের বনরূপায় এক এমবিবিএস ডাক্তারকে দেখানো হয়। এ সময় সর্দিজ্বরের ওষুধ দেওয়া হয়। শুক্রবার অবস্থা বেশি খারাপ হলে শনিবার আবার রাঙামাটি শহরে আনা হয়েছিল। পরে রোগীর মৃত্যু হয়েছে।’
রাঙামাটির সিভিল সার্জন নূয়েন খীসা আজকের পত্রিকাকে বলেন, ‘ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। দুর্গম এলাকা এবং অসচেতনতার কারণে সঠিক চিকিৎসা না পেয়ে শিশুটি মারা গেছে। আমরা চিকিৎসা করার সুযোগ পাইনি। এর আগে ২০১৬ সাল থেকে রাঙামাটিতে ম্যালেরিয়া শূন্যের কোটায় নিয়ে আসা হয়েছে। ৯ বছর পর নতুন করে মৃত্যুর ঘটনা ঘটল। বর্তমানে ম্যালেরিয়ায় আক্রান্তের ভরা মৌসুম চলছে।’

ভোলার চরফ্যাশনের জেলেদের জালে নদী ও সাগরে একসময় ধরা পড়ত প্রচুর মাছ। মাছ বিক্রি করেই চলত হাজারো জেলে পরিবারের সংসার। তবে সময়ের সঙ্গে বদলে গেছে সেই চিত্র। নদী ও সাগরে কাঙ্ক্ষিত মাত্রায় মাছ না পাওয়ায় কমেছে জেলেদের আয়। অথচ ট্রলার, জাল, জ্বালানি, খাবার ও সংসারের খরচ ঠিকই বহন করতে হচ্ছে।
১ ঘণ্টা আগে
শর্ত লঙ্ঘন করে একজন এনজিওকর্মীকে পটুয়াখালী কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ পদে নিয়োগের অভিযোগ উঠেছে। এর আগে বেসরকারি সংস্থায় (এনজিও) কাজ করা মোসা. শাহানারা আক্তার নামের এ উপাধ্যক্ষের চুক্তির মেয়াদ আরও দুই বছর বৃদ্ধি ও চাকরি স্থায়ীকরণের চেষ্টা চলছে বলেও জানা গেছে।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের রাউজানে থামছে না খুনের মিছিল। আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ২৮ আগস্ট শ্রমিক লীগ নেতা আবদুল মান্নান হত্যার মধ্য দিয়ে শুরু হওয়া এই রক্তপাত দুই বছরেও থামেনি। একের পর এক রাজনৈতিক বিরোধ, আধিপত্য বিস্তার এবং সশস্ত্র সন্ত্রাসের বলি হয়েছেন ২৭ জন। তাঁদের ২০ জনই রাজনৈতিক কারণে লাশ হয়েছেন।
৩ ঘণ্টা আগে
মেট্রোরেলের নিয়ন্ত্রণ নিয়ে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) এবং ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) মধ্যে আবার রশি টানাটানি চলছে। মেট্রোরেল পরিষেবাকে ‘অত্যাবশ্যক পরিষেবা’ ঘোষণার জন্য মেট্রোরেল আইন, ২০১৫ সংশোধনে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে ডিএমটিসিএলের প্রস্তাব ঘিরে এবারের....
৪ ঘণ্টা আগে