
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়ায় হিমাচল বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ তিন যাত্রী আহত হয়েছে। আজ শনিবার কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের নাথেরপেটুয়া পুরাতন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা হিমাচল পরিবহনের একটি যাত্রীবাহী বাস এবং খিলা বাজার থেকে ছেড়ে আসা নাথেরপেটুয়াগামী যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশায় থাকা তিনজন ঘটনাস্থলে এবং একজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান। এ প্রতিবেদন লেখা পর্যন্ত পর্যন্ত নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের উদ্ধার করে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নাথেরপেটুয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাফর ইকবাল ও মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুল কবির ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
প্রত্যক্ষদর্শী ফরহাদ মজুমদার বলেন, বাসটি প্রথমে একটি ট্রাক্টরকে ধাক্কা দেয় এবং পরে সিএনজিচালিত অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তিনজন মারা যান এবং হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। এ ছাড়া শিশুসহ তিনজন আহত হয়।
মনোহরগঞ্জ থানার ওসি মাহাবুল কবির দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, ঘটনার পর মৃতদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে