
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রথমবারের মতো এক নারীর শরীরে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হওয়ার লক্ষণ পাওয়া গেছে। যদিও চিকিৎসকেরা এখনো নিশ্চিত নন যে তিনি এ রোগে আক্রান্ত কি–না। আজ বুধবার চমেক হাসপাতালের সহকারী পরিচালক (অর্থ ও ভান্ডার) ও করোনা ইউনিটের সমন্বয়কারী ডা. মো. সাজ্জাদ হোসেন চৌধুরী বিষয়টি আজকের পত্রিকাকে জানান।
ডা. মো. সাজ্জাদ হোসেন চৌধুরী বলেন, করোনা আক্রান্ত হয়ে সেরে ওঠেন ষাটোর্ধ্ব ওই নারী। পরে করোনা পরবর্তী জটিলতায় তাঁর শরীরে ব্ল্যাক ফাঙ্গাসের কিছু লক্ষণ দেখা দেয়। তবে এটি আসলেই এই রোগ কি না তা পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে। প্রাইভেসির স্বার্থে তাঁর নাম প্রকাশ করা যাবে না।
হাসপাতালে করোনা ওয়ার্ড সূত্রে জানা গেছে, এই মাসের শুরুতে করোনাক্রান্ত হয়ে চমেক হাসপাতালের করোনা ওয়ার্ডে তিনি ভর্তি হন। পরে ১৫ জুলাই করোনা নেগেটিভ আসলেও তাঁর শরীরে কোভিড পরবর্তী নানা জটিলতা দেখা দেয়। এ অবস্থায় স্বজনরা তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর শরীরে ব্ল্যাক ফাঙ্গাস আক্রান্তের নানা লক্ষণ দেখা যায়।
এর আগে গত মে মাসে রাজধানীর বারডেম জেনারেল হাসপাতালে করোনা থেকে সেরে ওঠা দুজনের শরীরে প্রথম ব্ল্যাক ফাঙ্গাস শনাক্ত করা হয়।
এ নিয়ে জানতে চাইলে চমেক হাসপাতালের সহকারী পরিচালক ডা. রাজীব পালিত আজকের পত্রিকাকে বলেন, বর্তমানে এই মহিলা ১৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন। তাঁর চোখের চারপাশে কালো ফাঙ্গাসের কিছু লক্ষণ আছে। বিষয়টি নিশ্চিতে আমরা বুধবার জরুরি ভিত্তিতে একটি মেডিকেল বোর্ড গঠন করেছি। এটির সিদ্ধান্ত এখনো পেন্ডিং আছে। বোর্ডের চিকিৎসকেরা পরীক্ষা নিরীক্ষা ও যাচাই বাছাই শেষে সবকিছু হাতে আসলে আমরা বলতে পারব এটি আসলেই ব্ল্যাক ফাঙ্গাস কি না।
ডা. রাজীব আরও জানান, এই রোগে আক্রান্ত হলে চিকিৎসা খুব ব্যয়বহুল। রোগীকে যেই ইনজেকশন দিতে হয় তা দেশে একটা কোম্পানি বানায়। যদিও তা সহজপ্রাপ্য কি না বিষয়টি নিশ্চিত নন তিনি।

ফেনীর ফুলগাজীতে সিএনজি অটোরিকশা ও একটি খালি মুরগিবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (২৭ জুন) সন্ধ্যায় ফুলগাজী পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
৪ ঘণ্টা আগে
পটুয়াখালীর কলাপাড়ায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিক মোয়াজ্জেম হোসেনের ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে পৌর শহরের মাছ বাজার সংলগ্ন সদর সড়কে এ ঘটনা ঘটে।
৫ ঘণ্টা আগে
রাজশাহীর মোহনপুর উপজেলার মৌগাছি ইউনিয়নের হরিহরপাড়া গ্রামে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আব্দুর রাজ্জাক (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।
৫ ঘণ্টা আগে
দিনাজপুরের ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তিনটি ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন। শনিবার (২৭ জুন) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ হাসান পৌর শহরে এই অভিযান চালায়।
৫ ঘণ্টা আগে