
পুষ্টি বিষয়ে দেশব্যাপী জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে ‘শিশু থেকে প্রবীণ-পুষ্টিকর খাবার সার্বজনীন’ প্রতিপাদ্যে বুধবার (২৮ মে) থেকে রাঙামাটির কাপ্তাইয়ে শুরু হয়েছে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৫। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য বিভাগের বাস্তবায়নে এদিন বেলা ১১টায় স্বাস্থ্য বিভাগ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে উপজেলা চত্বর এলাকা প্রদক্ষিণ করে আবারও হাসপাতাল চত্বরে এসে শেষ হয়।
পরে হাসপাতালের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা।
এ সময় উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা রিনি চাকমা, যুব উন্নয়ন কর্মকর্তা মো. হোসেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের টেকসই সামাজিক সেবা প্রকল্প কাপ্তাই উপজেলার প্রকল্পের ব্যবস্থাপক মৃদুল চৌধুরী, সহকারী শিক্ষা অফিসার আঁখি তালুকদার, বড়ইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া, কাপ্তাই উপজেলা ব্র্যাকের স্বাস্থ্য প্রকল্পের সিনিয়র প্রোগাম অফিসার শম্পা দাশ গুপ্ত, উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মো. ইলিয়াস, চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের কমিউনিটি হেলথ প্রোগামের প্রোগাম ম্যানেজার বিজয় মারমা, কাপ্তাই প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কবির হোসেন, সম্পাদক ঝুলন দত্তসহ সরকারি কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ওষুধ ও চিকিৎসাসামগ্রীর সংকট দীর্ঘদিনের। চলতি অর্থবছরে এই সংকট আরও প্রকট হয়েছে। প্রয়োজনের তুলনায় বরাদ্দ অপ্রতুল হওয়ায় নেই বহু জরুরি ওষুধ। গত অর্থবছরে ওষুধ ও কেমিক্যাল কেনায় প্রায় ৬০ কোটি টাকার চাহিদা দেওয়া হলেও বরাদ্দ মিলেছে মাত্র ৮ কোটি ২৩ লাখ ৯৪ হাজার টাকা।
৬ মিনিট আগে
নরসিংদীর রায়পুরায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের এক উপসহকারী প্রকৌশলী ও তাঁর সঙ্গে থাকা কর্মীদের ওপর হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। পরে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় প্রকৌশলীসহ অন্তত তিনজন আহত হয়েছেন।
২ ঘণ্টা আগে
খুলনা শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সভাপতি সাব্বির (২২) দুর্বৃত্তের ছুরিকাঘাতে গুরুতর জখম হয়েছেন। আজ সোমবার রাত পৌনে ১০টার দিকে নগরীর টুটপাড়া দরবেশ মোল্লা গলির সামনে অ্যাড. আইয়ুব আলীর বাড়ির সামনে এ ঘটনা ঘটে। আহত সাব্বির টুটপাড়া মুজাহিদ সড়কের বাসিন্দা শাহ আলমের ছেলে।
২ ঘণ্টা আগে
সংসদ সদস্য রেজা কিবরিয়ার স্ত্রী সিমি কিবরিয়াকে উপজেলা কর্মকর্তাদের মতবিনিময় সভায় প্রধান অতিথি করা নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। বিতর্কের মধ্যে বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটন চন্দ্র দে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুল ইসলামকে বদলি করা হয়েছে।
২ ঘণ্টা আগে