
ঈদের আগে জট কমাতে চট্টগ্রামের শাহ আমানত সেতুতে (তৃতীয় কর্ণফুলী) আরও দুটি টোল লেন চালু করেছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। আজ বৃহস্পতিবার সকাল থেকে নতুন টোল লেন দুটি ব্যবহারের জন্য খুলে দেওয়া হয়। এ নিয়ে মোট টোল লেন ১০টিতে দাঁড়িয়েছে।
নতুন টোল লেন চালু হওয়ায় টোল প্লাজা যানজটমুক্ত করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন টোল ইজারা পরিচালনাকারী বাংলাদেশ-ভারত যৌথ কোম্পানি ‘সেল-ভ্যান জেভি’র প্রকল্প ব্যবস্থাপক সুমন ঘোষ।
জানা গেছে, ২০১০ সালের ৮ সেপ্টেম্বর শাহ আমানত সেতু চালু হয়। টোল প্লাজায় তিনটি করে উভয় দিয়ে ছয়টি লেন নিয়ে সেতুর কার্যক্রম চালু হয়। সেতুর ওপর যানবাহনের চাপ অত্যধিক হওয়ার কারণে তিন বছর পর টোল প্লাজার দুই পাশের অযান্ত্রিক যান চলাচলের জন্য রাখা ফ্রি টোল লেন দুটির পরিসর বাড়িয়ে ছোট যানবাহন চলাচলের উপযোগী করা হয়। এর পর থেকে সেতু টোল প্লাজা এলাকায় দুই পাশে চারটি করে আটটি বুথ রয়েছে। তারপরও প্রতি সপ্তাহে বৃহস্পতি, শুক্র ও শনিবার দীর্ঘ যানজট তৈরি হয়। ঘণ্টার পর ঘণ্টা যানজটের কারণে যাত্রীদের সীমাহীন ভোগান্তিতে পড়তে হয়। যানজট ও যাত্রীদের সীমাহীন ভোগান্তি কথা চিন্তা করেই সড়ক ও জনপথ বিভাগ (সওজ) ৪ কোটি ৯০ লাখ টাকা ব্যয়ে আরও দুই টোল লেন নির্মাণের উদ্যোগ নেন।
ইজারা পরিচালনাকারী বাংলাদেশ-ভারত যৌথ কোম্পানি সেল-ভ্যান জেভির জানায়, নির্মাণ প্রকল্পটির জন্য বরাদ্দ ধরা হয়েছিল ৪ কোটি ৯০ লাখ ৫৯ হাজার ২৫৯ টাকা ৫৫৬ পয়সা। চুক্তি অনুযায়ী, নির্মাণকাজ শেষ করার সময়সীমা ছিল ১৮০ দিন। কাজটি বাস্তবায়নের দায়িত্বে ছিল নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ বড়বাড়ি পুকুর পাড়ের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স হাসমত অ্যান্ড ব্রাদার্স।
টোল ইজারা পরিচালনাকারী বাংলাদেশ-ভারত যৌথ কোম্পানি সেল-ভ্যান জেভির প্রকল্প ব্যবস্থাপক সুমন ঘোষ আজকের পত্রিকাকে বলেন, ‘যানজট ও যাত্রীদের সীমাহীন ভোগান্তি কথা চিন্তা করেই ঈদের আগে নির্মাণাধীন আরও দুটি লেন চালু করা হয়েছে। পাশাপাশি অটোরিকশার চলাচলও তুলনামূলকভাবে কমেছে। এতে টোল প্লাজা যানজটমুক্ত করা সম্ভব হবে বলে আশা করছি।’

২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
২৯ মিনিট আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৩৫ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ ঘণ্টা আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২ ঘণ্টা আগে