
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, ‘বাংলাদেশের জনগণ সব সময় নিপীড়িত ফিলিস্তিনিদের পাশে ছিল এবং থাকবে। মানবতা ও ন্যায়ের পক্ষে অবস্থান নেওয়া জাতি হিসেবে বাংলাদেশ ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে ঐতিহাসিকভাবে একাত্ম।’ বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান সাক্ষাৎ করতে এলে চসিক মেয়র এসব কথা বলেন। আজ রোববার (২৬ অক্টোবর) সকালে নগরীর টাইগারপাসে অবস্থিত চসিকের অস্থায়ী নগর ভবনে এ সৌজন্য সাক্ষাৎ হয়। চসিকের একটি বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাক্ষাৎকালে চসিক মেয়র ফিলিস্তিনের রাষ্ট্রদূতকে প্রতীকী স্মারক উপহার দেওয়ার পাশাপাশি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি একাত্মতা প্রকাশ করেন। গাজায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলাকে ‘মানবতাবিরোধী অপরাধ’ উল্লেখ করে মেয়র শাহাদাত হোসেন বলেন, ‘ফিলিস্তিনের নিরীহ জনগণ দীর্ঘদিন ধরে জুলুম, নিপীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের শিকার হচ্ছেন। একজন মানবিক নাগরিক ও জনপ্রতিনিধি হিসেবে আমি মনে করি, এ সময়ে তাঁদের পাশে দাঁড়ানো বিশ্ব নেতৃত্বের নৈতিক দায়িত্ব।’
চসিকের বিজ্ঞপ্তিকে বলা হয়েছে, ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ রামাদান ফিলিস্তিনি জনগণের সংগ্রামে বাংলাদেশের অব্যাহত সমর্থনের প্রশংসা করেছেন।
সাক্ষাতের সময় আরও উপস্থিত ছিলেন চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আমিন, প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, প্রধান রাজস্ব কর্মকর্তা সরোয়ার কামাল, প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা হুমায়ুন কবির চৌধুরী, আইন কর্মকর্তা মহিউদ্দিন মুরাদ প্রমুখ।

বুধবার ভোর ৫টার দিকে উপজেলার বলধারা ইউনিয়নের নবগ্রামের কাশতা এলাকার একটি পাটখেতে স্থানীয় বাসিন্দারা একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে সিংগাইর থানা-পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।
২৮ মিনিট আগে
মঙ্গলবার রাতে সিটি ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের একটি আভিযানিক দল তেজগাঁও থানাধীন কারওয়ান বাজার এলাকায় কয়েকজন দুষ্কৃতকারী ডাকাতির প্রস্তুতি নিচ্ছে, এমন গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায়।
৩০ মিনিট আগে
নোয়াখালীর বেগমগঞ্জে অভিযান চালিয়ে মামুন মিয়া (৪২) নামের এক মাদক কারবারিকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে তাঁকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৫৮ বোতল বিদেশি মদ উদ্ধার করে ডিবি পুলিশ।
৩২ মিনিট আগে
সকাল সাড়ে ৯টার দিকে যাত্রাবাড়ী থানার একটি দল মীরহাজীরবাগ এলাকার মদিনা মেডিকেলের সামনে অভিযান চালিয়ে ২৫ পুরিয়া হেরোইনসহ রনিকে গ্রেপ্তার করে।
৩৯ মিনিট আগে