
প্রিয়, ‘আব্বু-আম্মু, আপু তোমাদের অনেক বলেছি। তোমরা অনুমতি দাওনি। আমি একাই যাবো। মুর্দা নইলে জিন্দা ফিরবো। মাফ করে দিও। ভালো থেকো।’ এভাবে চিরকুট লিখে কাউকে না বলে সপ্তম শ্রেণির এক ছাত্রী আন্দোলনে শরিক হয়েছে।ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার চট্টগ্রামে। চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারি এলাকায় ওই ছাত্রীর পরিবার থাকে। সে ভাটিয়ারি বিএম গেট এলাকার একটি স্কুলে সপ্তম শ্রেণিতে পড়ে।
বেলা ১১টার দিকে বাসায় চিরকুট লিখে বের হয়ে যায় এই ছাত্রী। অংশ নেয় চট্টগ্রামের আন্দরকিল্লা থেকে শুরু হওয়া গণমিছিলে। চিরকুট পেয়ে হন্য হয়ে খুঁজেছে তার পরিবার। বিকেল পর্যন্ত বাসায় না ফেরায় বাধ্য হয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেন তার ভাই আব্দুল বিন মাসুদ (ছদ্মনাম)। পরে চট্টগ্রামের অলংকার মোড়ে তার সন্ধান মিলে।
আব্দুল বিন মাসুদ বলেন, ‘অনেক দিন ধরে সে অন্দোলনে যাবে বলছে। বাসায় অনুমতি দেয়নি। আজকে কাউকে না বলে চিরকুট লিখে বের হয়ে যায়। পরে ফেসবুকে পোস্ট দিলে বিকেলের দিকে অলংকার মোড়ে তার সন্ধান পাই। একটি বাসের হেল্পার ফেসবুকে ছবি দেখে কল করে জানালে আমরা গিয়ে নিয়ে আসি।’
আব্দুল বিন মাসুদ বলেন, ‘বাসায় আসার পর সে জানিয়েছে, ভাটিয়ারি থেকে মানুষজনের হেল্প নিয়ে জিইসিতে আসে সে। তারপর সেখান থেকে আন্দরকিল্লা গণমিছিলে অংশ নেয়।’

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় গত দুই মাসে ২৫টি পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। এর মধ্যে ২২টি পৃথক ঘটনায় মামলা করার জন্য পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে আবেদন করা হলেও কোনো মামলা রুজু করা হয়নি। এ ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন আদালত...
২৯ মিনিট আগে
প্রেমঘটিত বিয়ে নিয়ে গতকাল সকাল থেকে মোজাম্মেলের সঙ্গে মান্নানের এক চাচাতো ভাইয়ের বিরোধ চলছিল। সন্ধ্যার পর স্থানীয় বাজারে ওই চাচাতো ভাইকে হত্যার হুমকি দেন মোজাম্মেল। এর প্রতিবাদ করলে মান্নানের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি ও একপর্যায়ে হাতাহাতি হয়। পরে স্থানীয়দের হস্তক্ষেপে বিষয়টি মীমাংসা হলেও তাঁদের...
৪১ মিনিট আগে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অবৈধভাবে সার মজুত রাখার অভিযোগে দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার দিবাগত মধ্যরাতে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা কুড়ারপাড় এলাকায় এ অভিযান চালানো হয়...
১ ঘণ্টা আগে
মানিক সওদাগর বলেন, ‘ফ্যাসিস্ট আমলে ১৭ বছর এই সাতটি ইউনিয়নের বিএনপিকে বুকে ধারণ করে কে টিকিয়ে রেখেছে, তা আপনারা জানেন। সেই বকশীগঞ্জের মেয়র নজরুল ইসলাম সওদাগর। আজ তাঁর বিরুদ্ধেই ষড়যন্ত্র করা হচ্ছে। যাঁরা ষড়যন্ত্র করছেন, তাঁদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।’
২ ঘণ্টা আগে