
চট্টগ্রামের বহদ্দারহাটে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর তিন অস্ত্রধারীকে গুলি করতে দেখা গেছে। এর মধ্যে দুজন রিভলবার দিয়ে বাকিজন শটগান ব্যবহার করেছেন। সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ দুজন মুমূর্ষু অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আনার পর মৃত্যু হয়। তাঁদের মাথায় গুলি লেগেছে।
চমেকের দায়িত্বরত চিকিৎসক তুহিন শুভ্র দাশ হুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেছেন, আহত ৩৫ জন ভর্তি হয়েছেন চমেকে। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
নিহত একজনের নাম মো. ইমাদ (২১)। তিনি পটিয়া কলেজের শিক্ষার্থী ও এবারের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। নিহত অপরজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন আজকের পত্রিকাকে বলেন, সন্ধ্যা ৬টার দিকে গুলিবিদ্ধ ওই দুজনকে হাসপাতালে আনা হয়। দুজনের অবস্থা আশঙ্কাজনক ছিল। মাথায় আঘাত রয়েছে তাঁদের। আরও বেশ কয়েকজন গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।
সরেজমিন দেখা যায়, দুপুর থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বহদ্দারহাট মোড়ে অবস্থান নেয় আন্দোলনকারীরা। এ সময় ছাত্রদের লক্ষ্য করে গুলি ছুড়তে দেখা গেছে তিন অস্ত্রধারীকে। হামলাকারীরা সরকার দলীয় স্লোগান দিয়েছেন। বেশ কয়েকটি গ্রুপ ছাত্রদের ওপর হামলা করেছে। কালো টি শার্ট ও নীল গেঞ্জি পড়া দুজনকে একটি শটগান দিয়ে গুলি করতে দেখা গেছে। বহদ্দারহাট পানি উন্নয়ন বোর্ডের সামনে একটি গ্রুপ থেকে ওই দুজন গুলি ছোড়েন।
আরও দুজন রিভলবার দিয়ে গুলি করেছেন। এর মধ্যে হেলমেট পড়া সাদা গেঞ্জি পড়া একজন রিভলবার দিয়ে গুলি ছুড়েছেন। বাকিজন রিয়াল মাদ্রিদের গেঞ্জি-ক্যাপ ও মুখোশ পরে রিভলবার দিয়ে গুলি ছুড়েছেন।
এর আগে চট্টগ্রাম পুলিশ কমিশনার সাইফুল ইসলাম বলেন, ‘বহদ্দারহাট মোড়ে সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।’
এর আগে দুপুর ১২টার পর থেকেই বহদ্দারহাট কাঁচাবাজার এবং ট্রাফিক পুলিশ বক্স সংলগ্ন রাস্তায় একে একে জড়ো হতে থাকেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। সেখানে আগে থেকে আইনশৃঙ্খলাবাহিনীর অবস্থান থাকলেও শিক্ষার্থীরা জড়ো হওয়ার খবরে সেখানে আরও অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়। শিক্ষার্থীদের আশপাশেই অবস্থান নিয়েছেন তাঁরা। এ সময় পুলিশ বক্সেও আগুন ধরিয়ে দেওয়া হয়।

চট্টগ্রামে দুই শিশুকে ব্যবহার করে পেটের ভেতর ইয়াবা পাচারের সময় শারমিন আকতার প্রকাশ ইসমত আরা নামে এক নারীকে আটক করেছে র্যাব-৭। এ সময় ৯ ও ১২ বছর বয়সী দুই শিশুকে হেফাজতে নেওয়া হয়। পরে তাদের পেট থেকে ৬ হাজার ৬১৫টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
১৬ মিনিট আগে
সরকারি খাসজমি বন্দোবস্ত করে দেওয়ার কথা বলে ও নিজেদের সরকারের লোক পরিচয় দিয়ে লালমনিরহাটের পাটগ্রামে ভূমিহীন অসহায়দের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালীর বিরুদ্ধে। উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ঝালঙ্গী গ্রামের এই চক্রের প্রতারণার শিকার হয়েছে একাধিক ভূমিহীন পরিবার। প্
১৭ মিনিট আগে
সাতক্ষীরায় ৫৬ বোতল কোরেক্স সিরাপসহ দুই পুলিশ সদস্যকে আটক করেছেন জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। আজ সোমবার সন্ধ্যার দিকে সাতক্ষীরা বাইপাস সড়ক এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
৩৪ মিনিট আগে
সিলেট নগরীর একটি বাসা থেকে এক চিকিৎসকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে নগরীর মির্জাজাঙ্গাল এলাকার স্বপ্নিল-২০ নম্বর বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত চিকিৎসকের নাম পদ্মজিৎ চক্রবর্তী প্রান্ত (৩১)। তিনি নগরীর মির্জাজাঙ্গাল এলাকার পুনেন্দ্র চক্রবর্তীর ছেলে ও ব্রাহ্মণবাড়িয়া...
১ ঘণ্টা আগে