
গতকাল বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০ হাজার ঘর দিয়েছেন। যাদের ভূমি নাই, ঘর নাই, তাদের আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে আশ্রয় দেওয়া হচ্ছে। এ বিষয় উল্লেখ করে জাসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সংসদ সদস্য শিরীন আখতার বলেন, ‘একটা মানুষও গৃহহীন ও ভূমিহীন থাকবে না—এটা হচ্ছে বড় কথা। তবে আমরা তার সঙ্গে যোগ করতে চাই, এগুলো সবই ভালো, কিন্তু আইনের শাসন ও সুশাসন না থাকলে দেশ খুব বেশি সামনের দিকে আগাতে পারবে না।’
বুধবার বিকেলে ছাগলনাইয়া পৌরসভার বাঁশপাড়া ওয়ার্ডের ফেলাগাজী মজুমদারবাড়িতে জাসদ আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে শিরীন আখতার এসব বলেন।
শিরীন আখতার বলেন, ‘দুর্নীতি ও লুটপাটের বিরুদ্ধে আমাদের এককাট্টা হতে হবে এবং কথা বলতে হবে। আপনারা যেখানেই যান, এসব দুর্নীতির ব্যাপারে কথা বলবেন। ইমাম সাহেবরা মসজিদে এগুলোর (দুর্নীতির) ব্যাপারে কথা বলবেন। তাহলে দেখবেন সমাজটা ধীরে ধীরে আগাতে পারছে। নচেত সমাজটা অন্ধকারে থেকে যাবে।’
শিরীন আরো বলেন, ‘মদ-জুয়ায় আমাদের যুবকেরা ধ্বংস হয়ে যাচ্ছে। এদের ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হবে। ইভটিজিংসহ সব ধরনের নারী নির্যাতনের বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে। বাল্যবিবাহ রোধ করতে হবে।’
শরিয়ত উল্যাহ মজুমদারের সভাপতিত্বে এবং জাফর উল্যাহ মজুমদারের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ফেনী জেলা জাসদের সভাপতি নুরুল আমিন, গৃহিণী মনোয়ারা বেগম, সোহাগ মজুমদার, আজিজুল হক মজুমদার খোকা প্রমুখ।
উপস্থিত ছিলেন জাতীয় যুব জোটের সাংগঠনিক সম্পাদক মো. আমিনুল ইসলাম নূর, ফেনী জেলা জাসদের সমবায়বিষয়ক সম্পাদক মাহমুদা আক্তার লিজা, উপজেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক তাজুল ইসলাম সবুজ, ছাগলনাইয়া উপজেলা জাসদের সাংগঠনিক সম্পাদক মো. আবদুল্লাহ ভূঁঞা রিপনসহ আওয়ামী লীগ ও জাসদের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে