কক্সবাজার সদর উপজেলায় এক স্কুলশিক্ষিকা (২২) সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। ভুক্তভোগী শিক্ষিকা উপজেলার পিএমখালীতে ভাগনির মেহেদি অনুষ্ঠান থেকে ফেরার পথে ঝিলংজায় ধর্ষণের শিকার হন।
গত ১৯ আগস্ট সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় সোমবার (২২ আগস্ট) রাত ১২টার দিকে মামলা হয়েছে। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. সেলিম উদ্দিন।
সেলিম উদ্দিন বলেন, মামলায় সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের ছনখোলা গ্রামের হাবিবুর রহমানের ছেলে বেদার মিয়াকে (২৮) প্রধান আসামি করে অজ্ঞাত আরও তিনজনকে আসামি করা হয়েছে।
ভুক্তভোগী শিক্ষিকা এজাহারে অভিযোগ করেছেন, গত ১৮ আগস্ট রাতে কক্সবাজার সদরের পিএমখালীর মালিপাড়ায় এক ভাগনির মেহেদি অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখানে পরিচয় হয় বেদার মিয়ার সঙ্গে। কিছুক্ষণ কথাও বলেন। পরদিন ১৯ আগস্ট সকাল সাড়ে ৭টার দিকে ওই স্বজনের বাড়ি থেকে ইজিবাইকে নিজ বাড়িতে ফেরার পথে ঝিলংজা ইউনিয়নের বাংলাবাজার ব্রিজ এলাকায় পৌঁছালে বেদার ও তাঁর সহযোগীরা ভুক্তভোগী নারীকে টেনে তাঁদের ইজিবাইকে তুলে নেন। তারপর অস্ত্রের ভয় দেখিয়ে পাশের চান্দেরপাড়ার একটি নির্মাণাধীন ভবনে নিয়ে পালাক্রমে বেদারসহ তিনজন তাঁকে ধর্ষণ করেন। তখন ওই নারী চিৎকার ও কান্নাকাটি শুরু করলে তাঁরা পালিয়ে যান।
জানা গেছে, ভুক্তভোগী একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। ঘটনার পর পরিবারের লোকজন থানায় যোগাযোগ করেন।
ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, রামু থানা প্রথমে মামলাটি নেয়নি। পরে সোমবার (২২ আগস্ট) রাতে মামলা নিয়েছে কক্সবাজার সদর মডেল থানা।
কক্সবাজার সদর মডেল থানার (পরিদর্শক) তদন্ত মো. সেলিম উদ্দিন বলেন, ভুক্তভোগী নারীর অভিযোগ পাওয়ার পরই মামলা নথিভুক্ত করা হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সাকিব হোসেন বলেন, পুলিশ তাঁদের জানিয়েছে, আজ ভোরে আজিমপুর এতিমখানার সামনের রাস্তায় একটি দ্রুতগতির পিকআপ ভ্যান তাঁর বাবার অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে আনার পরও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
২০ মিনিট আগে
বগুড়ায় বাসের ধাক্কায় গৃহবধূ নিহত হওয়ার ঘটনায় তাঁর লাশ নিয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। শুক্রবার সকাল ১০টার দিকে শহরতলির বেতগাড়ি এলাকায় এই অবরোধ করা হয়। পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ...
৩৩ মিনিট আগে
দেশের প্রায় ৬০ লাখ দোকান, রিটেইল, শপিংমল ও চেইনশপের শ্রমিক-কর্মচারীদের জন্য ঈদ বোনাস ও ন্যায্য ওভারটাইম ভাতার দাবি জানিয়েছে জাতীয় দোকান কর্মচারী ফেডারেশন। এই দাবি আদায় না হলে সারা দেশে সভা-সমাবেশসহ আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির নেতারা।
৩৯ মিনিট আগে
শুক্রবার সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে র্যাব আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন র্যাবের মহাপরিচালক।
১ ঘণ্টা আগে