
চট্টগ্রাম কাপ্তাই সড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। আজ সোমবার দুপুর সাড়ে ৩টার দিকে সেলিনা কাদের চৌধুরী কলেজ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চুয়েটের উপপরিচালক (জনসংযোগ) ফজলুর রহমান।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্র জানা যায়, চুয়েটের ওই দুই ছাত্র রাঙ্গুনিয়া থেকে চুয়েটের দিকে যাচ্ছিলেন। কাপ্তাই সড়কে বাস সার্ভিস শাহ আমানত ওই বাসটি চট্টগ্রাম বহদ্দারহাট থেকে রাঙ্গুনিয়ার দিকে আসছিল। পথে দ্রুতগতিতে আসা বাসটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। পরে মোটরসাইকেল আরোহী দুজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়।
নিহত শান্ত সাহা পুরকৌশল বিভাগের ২০ ব্যাচের শিক্ষার্থী। তিনি নরসিংদীর কাজল সাহার ছেলে। অপরজন তৌফিক হোসেন একই বিভাগের ২১ ব্যাচের শিক্ষার্থী। তিনি নোয়াখালী সুধারামের নিউ কলেজ রোডের মোহাম্মদ দেলোয়ারের ছেলে।
চুয়েটের উপপরিচালক (জনসংযোগ) ফজলুর রহমান আরও জানান, শান্ত সাহার লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং তৌফিকের লাশ এভারকেয়ার হাসপাতালে আছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।
রাঙ্গুনিয়া থানার এসআই আবু সায়েদ জানান, ‘শান্ত ও তৌফিক নামের চুয়েটের দুই ছাত্র রাঙ্গুনিয়া থেকে চুয়েটের দিকে যাওয়ার পথে দুর্ঘটনায় শিকার হয়। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে মেডিকেলে পাঠিয়েছে। পরে খবর পেয়েছি চিকিৎসাধীন অবস্থায় তাঁরা মারা গেছেন। বাসটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।’

কুড়িগ্রামের উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিককে তলব করেছেন আদালত। আসামিকে গ্রেপ্তারে ‘অবহেলা ও গাফিলতি’ প্রদর্শন করে আদালতের কাজে অসহযোগিতার অভিযোগে ওসিকে তলব করা হয়েছে।
২ ঘণ্টা আগে
শেরপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের মামলায় মো. সোহাগ মিয়া (২৯) নামের এক পুলিশ কনস্টেবলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার বিকেলে ওই পুলিশ সদস্য আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে শেরপুর সদর...
২ ঘণ্টা আগে
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক ড. রফিকুল ইসলামের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকেরা। আজ বৃহস্পতিবার বিকেলে শিক্ষক সমিতির উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের দুর্বার বাংলার পাদদেশে এ কর্মসূচি হয়।
২ ঘণ্টা আগে
রাজধানীর ভাটারা থানা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ৫৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আজ বৃহস্পতিবার রাত ৯টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার ব্লক-এমের ২৮ নম্বর সড়কের একটি ভবনের দ্বিতীয় তলার ফ্ল্যাট থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
২ ঘণ্টা আগে