চট্টগ্রামের পটিয়ায় মাদ্রাসায় যাওয়ার উদ্দেশে বেরিয়ে দুই কিশোরী পাঁচ দিন ধরে নিখোঁজ রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার সন্ধ্যায় নগরের চান্দগাঁও আবাসিক এলাকা থেকে তারা নিখোঁজ হয় বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়।
এ ঘটনায় গতকাল শনিবার নগরের চান্দগাঁও থানায় একটি নিখোঁজ ডায়েরি করেছেন নিখোঁজ এক কিশোরীর স্বজনেরা।
নিখোঁজ কিশোরীরা হলো—উম্মে আয়মা আনিকা (১৫) ও নিসা আক্তার (১৬)। তাঁরা দুজনই পটিয়া উপজেলার পূর্ব বারিকাড়া এলাকায় পরিবারের সঙ্গে থাকত। তারা ওই এলাকার হযরত আয়েশা ছিদ্দিকা (রা:) মহিলা দাখিল মাদ্রাসার ষষ্ঠ ও অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
থানায় করা ডায়েরি থেকে জানা যায়, গত বুধবার সন্ধ্যা ৭টায় ওই দুই কিশোরী চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন পূর্ব সমশের পাড়া এলাকা থেকে নিখোঁজ হয়।
উম্মে আয়মা আনিকার স্বজন মোহাম্মদ মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আনিকা সম্পর্কে তাঁর শ্যালিকা। ওই দিন সন্ধ্যায় তাঁরা পটিয়া থেকে চান্দগাঁও এলাকায় খালার বাড়িতে এসেছিল। সেখানে ঘণ্টা দু-এক অবস্থান করে, তারা খালার বাসা থেকে বেরিয়ে সিএনজি খুঁজতে থাকে। এরপর থেকেই তারা নিখোঁজ হয়। অনেক জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি।’ তারা দুজনই সেদিন মাদ্রাসার পোশাক পড়ে চান্দগাঁওয়ে এসেছিল বলেও জানান তিনি।
নিখোঁজ নিছা আক্তারের বড় বোন জয়নাব বিবি আজকের পত্রিকাকে বলেন, ‘গত বুধবার তাঁর বোন সকাল ৮টায় পটিয়ার বাসা থেকে মাদ্রাসার উদ্দেশে বেরিয়ে যায়। এ সময় বাবা গাড়ি ভাড়া হিসেবে তাঁকে ১০ টাকা দিয়েছিল। প্রতিদিন বিকেল ৩টা নাগাদ বাসায় ফিরলেও ওই দিন বাসায় ফেরেনি। পরে মাদ্রাসায় খোঁজ নিয়ে জানতে পারি সে ওই দিন মাদ্রাসায় যায়নি। তাঁর সঙ্গে নাকি আরও এক বান্ধবী ছিল। তাঁদের এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি।’
জয়নাব আরও বলেন, ‘আমার বোন আগে মাদ্রাসার হোস্টেলে ছিল। কয়েক মাস হলো তাকে বাসায় রেখে পড়াশোনা করানো হচ্ছে।’
এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা চান্দগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ হেলাল উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘দুই কিশোরী নিখোঁজের বিষয়টি পুলিশ গুরুত্ব দিয়ে দেখছে। তাদের বিষয়ে খোঁজ নেওয়া হয়েছে।’

খুলনাকে পুনরায় শিল্প ও শিক্ষা নগরী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ. ন. ম. এহসানুল হক মিলন। তিনি বলেন, দেশের শিক্ষাব্যবস্থার যে অভাবনীয় উন্নয়ন সাধিত হয়েছে, সেই গতি ও অগ্রযাত্রাকে স্তব্ধ করার শক্তি আর কারও নেই।
৩ ঘণ্টা আগে
খুলনায় মাঝনদীতে ফেরি ও ট্রলারের সংঘর্ষ হয়েছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আজ মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে খুলনার জেলখানা ঘাটে এ ঘটনা ঘটে।
৪ ঘণ্টা আগে
টানা তিন মাসের নিষেধাজ্ঞা শেষে আজ মঙ্গলবার থেকে পর্যটক ও জেলে-বাওয়ালিদের জন্য খুলেছে সুন্দরবনের দ্বার। তবে প্রথম দিনে সকাল থেকে বৈরী আবহাওয়ার কারণে কমসংখ্যক বনজীবী ও পর্যটক সুন্দরবনে গেছেন।
৬ ঘণ্টা আগে
রাজধানীর কামরাঙ্গীরচরের আলীনগরে বাসা থেকে রুহুল আমিন শেখ নামে এক কাপড় ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা, ব্যাংকঋণ ও অন্যান্য ব্যবসায়ীর পাওনা পরিশোধের চাপের কারণে তিনি আত্মহত্যা করেছেন...
৬ ঘণ্টা আগে