সমুদ্রপৃষ্ট থেকে ১ হাজার ৮০০ ফুট উপরে পাহাড় কেটে ৫০ লাখ টাকা ব্যয়ে মেঘপল্লী রিসোর্ট নির্মাণ করছে সুইমিংপুল। প্রকাশ্যে অনিয়ন্ত্রিতভাবে কাটা হচ্ছে পাহাড়। এতে সাজেকের প্রাকৃতিক ভারসাম্য যেমন নষ্ট হচ্ছে। অন্যদিকে পাহাড় ধসের মতো প্রাকৃতিক দুর্যোগের কবলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার রুইলুই, হামারি এবং কংলাক এই তিনটি পাড়া নিয়ে সাজেক পর্যটনকেন্দ্র। নয়নাভিরাম প্রকৃতির সবুজে ঘেরা ছোট-বড় অসংখ্য পাহাড় ও মেঘের অপূর্ব মিলনের জন্যই সাজেককে বলা হয়ে থাকে মেঘের রাজ্য। এদিকে দিনে দিনে সাজেকে বেড়েছে পর্যটক। সেই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে রিসোর্ট, কটেজ, হোটেলসহ রেস্তোরাঁ। ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা অপরিকল্পিত এসব স্থাপনায় ঢাকা পড়ছে প্রকৃতির সেই চেনা রূপ। দৃষ্টিপাতে বাধা হয়ে দাঁড়িয়েছে ডজন ডজন কটেজ।
খোঁজ নিয়ে জানা গেছে, জানুয়ারি থেকে সাজেকের পাহাড় কেটে সুইমিংপুল নির্মাণের কাজ করছে মেঘপল্লী রিসোর্ট। এতে যেমন সাজেকের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে। তেমনি রয়েছে পাহাড় ধসের ঝুঁকি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রায় ৫০ লাখ টাকা ব্যয়ে এই সুইমিংপুল নির্মাণ করা হচ্ছে। সুইমিং পুলটির দৈর্ঘ্য ৩৪ ফুট, প্রস্থে ১৮ মিটার ও গভীরতা সাড়ে ৩ মিটার। যেখানে পানির ধারণ ক্ষমতা ৯০ হাজার লিটার।
রুইলুই পাড়ার এক কটেজ মালিক নাম প্রকাশ না করা শর্তে আজকের পত্রিকাকে বলেন, সাজেকে এখন অনেক রিসোর্ট রয়েছে। পাহাড়ের ঢালে ঢালে একের পর এক কটেজ নির্মাণ করা হয়েছে। এতে সাজেকের সৌন্দর্য ঢাকা পরে যাচ্ছে। এদিকে সাজেকের উঁচু পাহাড়ের অংশ কেটে সুইমিং পুল নির্মাণে রয়েছে বড় ধরনের পাহাড় ধসের ঝুঁকি।
পাহাড় কেটে সুইমিংপুল নির্মাণের বিষয়ে মেঘপল্লী রিসোর্টের মালিক মাজহারুল জিয়নের মোবাইল নম্বরে কল করা হলে তিনি বলেন, ‘এ বিষয়ে কথা বলতে চাই না।’ পরে তিনি কল কেটে দেন। পরবর্তীতে তাঁকে আবারও কল করা হলে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ বিষয়ে পরিবেশবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইদ্রিস আলী বলেন, ব্যবসায়িক কারণে পাহাড় কেটে কসমেটিক করা হচ্ছে। ফলে পাহাড়ে প্রকৃতির ঝুঁকির আশঙ্কা বেশি রয়েছে। একে একে পাহাড় ধ্বংস করার কারণে প্রকৃতি আমাদের ওপর ক্ষিপ্ত হচ্ছে।
রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীন আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘সাজেকে মেঘপল্লী রিসোর্ট নির্মাণের কথা শুনছি। কিন্তু পাহাড় সুইমিংপুল নির্মাণের কথা শুনিনি। বিষয়টি খোঁজ নেব।’

দিনাজপুরের বিরামপুরে কয়েক দিনের টানা ও ঘন বর্ষণে সবজি খেত ক্ষতিগ্রস্ত হওয়ায় বাজারে প্রায় সব ধরনের সবজির দাম বেড়েছে। দুই সপ্তাহের ব্যবধানে অনেক সবজির দাম প্রায় দ্বিগুণ হয়েছে। কাঁচা মরিচের দাম কেজিতে উঠে গেছে ২৪০ টাকায় বলে জানিয়েছেন ক্রেতা ও বিক্রেতারা।
২ মিনিট আগে
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার বেলা ২টা থেকে বিকেল ৪টার মধ্যে উপজেলার সিংগুরা ও দরশা গ্রামে এ দুটি ঘটনা ঘটে।
১০ মিনিট আগে
কুমিল্লার বুড়িচং উপজেলার কিশোরনগর গ্রামটি বর্ষা মৌসুমে কয়েক হাজার অতিথি পাখির অভয়াশ্রমে পরিণত হয়েছে। বক, পানকৌড়িসহ বিভিন্ন প্রজাতির পাখি সিরাজুল ইসলাম মাস্টারের বাড়ি ও আশপাশের গাছে বাসা বেঁধে ছানা লালন করছে। স্থানীয়রা পাখি রক্ষায় সচেষ্ট, প্রশাসনও উদ্যোগের কথা জানিয়েছে।
১২ মিনিট আগে
সুনামগঞ্জে ‘ইস্ট ইন্ডিয়া ১৮১৮’ লেখা চৌম্বকীয় বৈশিষ্ট্যের প্রাচীন লোহার একটি সীমানাপিলার উদ্ধার করেছে পুলিশ। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আজ রোববার দুপুরে শাল্লা উপজেলার আটগাঁও ইউনিয়নের দৌলতপুর গ্রামের রূপ মিয়ার বসতবাড়ি থেকে এই লোহার বস্তুটি উদ্ধার করা হয়।
১৮ মিনিট আগে