দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ শহরে সন্ত্রাসীদের গুলিতে সালাউদ্দিন রায়হান (৩৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানা গেছে। বর্তমানে নিহতের মরদেহ আফ্রিকার একটি হিমাগারে রাখা হয়েছে। আজ শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের ছোট ভাই মোসলে উদ্দিন রোমন।
নিহত সালাউদ্দিন রায়হান নোয়াখালীর সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নে মতিপুর গ্রামের মোহাম্মদ সোলায়মানের ছেলে। চার ভাই ও এক বোনের মধ্যে দ্বিতীয় ছিলেন রায়হান। সালাউদ্দিনের নিহতের খবরে তার বাড়িতে মাতম চলছে।
নিহতের ছোট ভাই মোসলে উদ্দিন রোমন বলেন, ‘জীবিকার সন্ধানে ১৪ বছর আগে আফ্রিকায় যান রায়হান। পরে জোহানেসবার্গের বরাত এলাকায় একটি ব্যবসাপ্রতিষ্ঠান চালু করেন। কয়েক বছর আগে ছোট ভাই নিজাম উদ্দিন বাবুকে ওইখানে নিয়ে যান তিনি। বর্তমানে রায়হানের তত্ত্বাবধানে জোহানেসবার্গে তিনটি ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে, যার শেয়ারে রয়েছেন আরও কয়েকজন। রায়হান ও বাবু মিলে একটি প্রতিষ্ঠান দেখাশোনা করেন। সবশেষ গত ছুটিতে এসে এক মাস আগে দেশ থেকে আফ্রিকায় ফেরেন রায়হান।’
রোমন আরও বলেন, ‘স্থানীয় সময় বুধবার দিবাগত রাত ৮টার দিকে শহর থেকে দোকানের জন্য পণ্য কিনে গাড়িযোগে দোকানের সামনে আসেন রায়হান। দোকানের পাশে গাড়িটি পার্কিং করে নামার সময় আগ থেকে ওত পেতে থাকা একদল সন্ত্রাসী তাঁকে লক্ষ্য করে ১৫-২০ রাউন্ড গুলি ছোড়ে। মুহূর্তে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটে পড়েন তিনি। গুলির শব্দ শুনে দোকানের ওপরে থাকা নিজাম উদ্দিন বাবু ও আশপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে তাঁরা গুলিবিদ্ধ অবস্থায় রায়হানকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আগামী দুই-তিন দিনের মধ্যে তাঁর মরদেহ দেশে আনার চেষ্টা চলছে।’

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে