
সন্ত্রাসীদের দেখামাত্র সাবমেশিনগান (এসএমজি) থেকে ব্রাশফায়ার করার নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজ। আজ মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে মৌখিকভাবে নিজস্ব বেতারবার্তায় তিনি থানা ও টহল পুলিশ সদস্যদের উদ্দেশে এ নির্দেশনা দেন। বেতারবার্তায় পুলিশ কমিশনার বলেন, ‘শটগান হবে না, চায়না রাইফেলও বাদ, এখন এসএমজি ব্রাশফায়ার মুডে থাকবে।’
বেতারবার্তায় যেকোনো পরিস্থিতি ও নাশকতা এড়াতে টহল টিমগুলোকে এসএমজি ছাড়াও শটগান, দুটি গ্যাসগান এবং টিম ইনচার্জকে নাইন এমএম পিস্তল বহন করতে বলা হয়েছে। এ ছাড়া স্থায়ী চেকপোস্ট সাতটি থেকে বাড়িয়ে ১৩টি করার নির্দেশ দিয়েছেন কমিশনার। সব দায় কমিশনার বহন করবেন বলে জানান।
বিষয়টি স্বীকার করে পুলিশ কমিশনার হাসিব আজিজ গণমাধ্যমকে বলেন, ‘বাইরে থেকে অস্ত্রধারী সন্ত্রাসীরা এসে নগরবাসীকে গুলি করে চলে যাবে, তা হতে পারে না। এ জন্য সন্ত্রাসীদের দেখামাত্র এসএমজি দিয়ে ব্রাশফায়ার করার নির্দেশ দিয়েছি। দেখামাত্র ব্রাশফায়ার নিরস্ত্র জনসাধারণের জন্য নয়। যার হাতে অস্ত্র নেই, তার ওপর তো আর এসএমজি ইউজ করব না।’
পুলিশ কমিশনার বলেন, ‘ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠন। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। নিষিদ্ধ এই জঙ্গি সংগঠন অরাজকতা করতে রাস্তায় নামলে তাদের গ্রেপ্তার করা হবে। গুলি চালানো হবে না। গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হবে। পাঠানো হবে আদালতে।’
কমিশনার আরও বলেন, ‘সন্ত্রাসী সরোয়ার বাবলা হত্যায় জড়িত কয়েকজন আসামিকে এর আগে আমরা ধরে দিয়েছিলাম, কিন্তু বেশি দিন তাঁরা কারাগারে থাকেননি। কয়েক সপ্তাহ পর জামিনে বেরিয়ে আসেন।’
উল্লেখ্য, গত বুধবার সন্ধ্যায় নগরীর চালিতাতলীর খন্দকারপাড়া এলাকায় জনসংযোগের সময় দুর্বৃত্তের গুলিতে চট্টগ্রাম-৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহসহ পাঁচজন আহত হন। তাঁদের মধ্যে মারা যান ‘সন্ত্রাসী’ সরোয়ার হোসেন। পুলিশ জানায়, সরোয়ারের বিরুদ্ধে চাঁদাবাজি, অস্ত্র, হত্যাসহ ১৫টি মামলা রয়েছে।
ওই ঘটনার রেশ কাটতে না কাটতে গত শুক্রবার নগরীর হালিশহর মাইজপাড়া এলাকায় মো. আকবর নামের এক ব্যক্তিকে রাস্তায় প্রকাশ্যে ছুরিকাঘাতে খুন করা হয়। তাঁর বিরুদ্ধে থানায় মাদকের মামলা রয়েছে।
এর আগে ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে গত ২৭ অক্টোবর নগরের বাকলিয়া বগার বিলের মুখ এলাকায় ছাত্রদলের কর্মী মো. সাজ্জাদকে (২২) গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন অন্তত ১০ জন।

পাবনার চাটমোহরে চায়ের দোকানে মুখোশধারী দুর্বৃত্তদের গুলিতে দুজন আহত হয়েছেন। উপজেলার মূলগ্রাম ইউনিয়নের খতবাড়ি এলাকার লালনের মোড়ে আজ বৃহস্পতিবার (১২ মার্চ) রাত পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে। মুখোশধারী তিন দুর্বৃত্ত কয়েকটি গুলি করে পালিয়ে যায়। সাজেদুলের হাতে এবং নাঈমের তলপেটে গুলি লাগলে তাঁরা মাটিতে লুটিয়ে
৫ মিনিট আগে
ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের চেঁচুয়া এলাকায় অবস্থিত গ্লোবাল শুজ লিমিটেডের কারখানায় ইফতারে বিরিয়ানি খেয়ে হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থ শ্রমিকদের ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা দেওয়া হয়। গুরুতর অসুস্থ কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে
১৭ মিনিট আগে
মাইক্রোবাসে ছিলেন না জনি। ফলে তিনি বেঁচে গেলেও তিন শিশুসন্তান নিয়ে মারা গেছেন তাঁর স্ত্রী পুতুল। ফলে একটি সাজানো সংসার তছনছ হয়ে গেল। দেবরের বিয়েতে গিয়ে লাশ হয়ে ফিরলেন পুতুল, তাঁর তিন সন্তান আলিফ, সামিউল ও ইরাম।
৩০ মিনিট আগে
পরিস্থিতি খারাপ হওয়ায় বৃহস্পতিবার সন্ধ্যায় পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ মাহফুজুর রহমান বৈঠকে বসেন। সেখানে শ্রমিকদের দাবি আংশিক মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হলে তাঁরা রাতেই কাজে ফেরার ঘোষণা দেন। ঈদ বোনাস না পেয়ে দুই দিন ধরে ১ হাজার ৩০০ পরিচ্ছন্নতাকর্মী মঙ্গলবার সন্ধ্যা থেকে
৪১ মিনিট আগে