
কুমিল্লার বুড়িচংয়ে কাভার্ড ভ্যানের চাকা খুলে গিয়ে মোহাম্মদ (৫৫) নামে এক সিএনজিচালিত অটোরিকশাচালক নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের নিমসার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার সার্জেন্ট কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, জেলার বরুড়া উপজেলার আদমপুর গ্রামের আনু মিয়ার ছেলে সিএনজিচালিত অটোরিকশাচালক মোহাম্মদ নিমসার বাজার এলাকায় মহাসড়কের পাশে তাঁর অটোরিকশায় কলা ওঠাচ্ছিলেন। এ সময় ঢাকাগামী একটি কাভার্ড ভ্যানের চাকা খুলে গিয়ে মোহাম্মদের গায়ের ওপরে পড়ে। এতে মোহাম্মদের মাথায় আঘাত লাগে। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদকে মৃত ঘোষণা করেন।
এদিকে দুর্ঘটনার পরপর চালক কাভার্ড ভ্যানটি রেখে পালিয়ে যান। খবর পেয়ে ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার সার্জেন্ট কামরুজ্জামান ঘটনাস্থলে পৌঁছে কাভার্ড ভ্যানটি জব্দ করে মরদেহ থানায় নিয়ে যান।

তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
৪ মিনিট আগে
কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৫ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৬ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৬ ঘণ্টা আগে