
রাঙামাটির কাপ্তাইয়ের চন্দ্রঘোনার কর্ণফুলী পেপার মিলস (কেপিএম) লিমিটেডের উৎপাদন গতকাল রোববার সন্ধ্যা থেকে পুনরায় শুরু হয়েছে। বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) অন্যতম কাগজ উৎপাদনকারী প্রতিষ্ঠানটি উৎপাদন টানা সাত দিন বন্ধ ছিল। বিষয়টি নিশ্চিত করেছেন কেপিএমের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম আনিসুজ্জামান।
গত ১৪ মে থেকে এলএনজি গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ার পরপরই মিলের উৎপাদন বন্ধ হয়ে যায় বলে জানান কে এম আনিসুজ্জামান। ঘূর্ণিঝড় মোখার কারণে মহেশখালীর ভাসমান দু’টি এলএনজি টার্মিনাল নিরাপদে সরিয়ে নেওয়ায় এই গ্যাসসংকট সৃষ্টি হয়।
ব্যবস্থাপনা পরিচালক আরও বলেন, ‘গ্যাস সরবরাহ চালু হওয়ায় আমরা পুনরায় গতকাল রোববার সন্ধ্যা থেকে উৎপাদন শুরু করেছি। রাতের শিফটে ৭ টন কাগজ উৎপাদিত হয়।
কেপিএম প্রশাসন বিভাগীয় প্রধান আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, এলএনজি সরবরাহ পাওয়ার পর থেকেই কেপিএমের শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তারা পুনরায় কারখানা সচল করার জন্য প্রাণপণ চেষ্টা করেন। একবার কারখানা বন্ধ হলে পুনরায় সচল করতে সময় লাগে। তবে শ্রমিক, কর্মচারী, কর্মকর্তারা নিরলসভাবে কাজ করেন এবং মিল পুনরায় চালু করে উৎপাদনে যায়।
কেপিএম শ্রমিক কর্মচারী পরিষদের (সিবিএ) সভাপতি আবদুল রাজ্জাক বলেন, এত দিন কারখানা বন্ধ থাকায় শ্রমিক, কর্মচারীদের মন খারাপ ছিল। প্রতিদিন খবর নিতাম কবে এলএনজি আসবে। তবে রোববার গ্যাসের সরবরাহ পাওয়ায় এবং সঠিক প্রেশার থাকায় কারখানা পুনরায় চালু করা সম্ভব হয়েছে।

মঙ্গলবার রাতে বিলপাড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে কয়েকজন দুর্বৃত্ত দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হানিফকে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে
ধানের চারা রোপণের সময় স্বপ্ন ছিল ফসল ঘরে তুলবেন। সেই ফসল বিক্রি করে চলবে সংসার, শোধ হবে ধারদেনা। কিন্তু বৃষ্টির পানিতে এখন তলিয়ে আছে তাঁদের ধানখেত। ফসল ঘরে তুলতে পারবেন কি না, সেই দুশ্চিন্তায় দিন কাটছে রামগড়ের কৃষকদের। গত সপ্তাহের টানা বৃষ্টির পর প্রায় এক সপ্তাহ ধরে রামগড় পৌরসভার বিভিন্ন এলাকার শত
১ ঘণ্টা আগে
জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত মন্তব্য করার ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল ওয়াহেদ চৌধুরীকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ছাড়া সংঘর্ষের ঘটনায় দর্শন বিভাগের এক শিক্ষার্থীকে স্থায়ী এবং ইতিহাস বিভাগের
১ ঘণ্টা আগে
অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে আটক হওয়ার পর কারাভোগ শেষে বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরেছেন নড়াইলের দুই নারী। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে ভারতের হরিদাসপুর সীমান্ত দিয়ে বিএসএফ ও ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাঁদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
১ ঘণ্টা আগে