বান্দরবানের লামায় বন্য হাতির আক্রমণে মো. কালু (৫০) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। আজ শনিবার ভোরে উপজেলার সরই ইউনিয়নের ইছহাক মেম্বারপাড়ায় এই ঘটনা ঘটে। কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের বাসিন্দা আক্কেল আলীর ছেলে কালু একটি বরজে কাজ করতেন।
এলাকাবাসী জানায়, পাহাড়ে খাদ্যসংকট দেখা দেওয়ায় বন্য হাতির পাল খাবারের সন্ধানে লোকালয়ে এলে আজ শনিবার ভোর ৪টার দিকে ইছহাক মেম্বারপাড়ায় তাণ্ডব চালায়। এ সময় হাতির আক্রমণে খামার ঘরে ঘুমিয়ে থাকা মো. কালু গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে সরই ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. নাছির উদ্দিন বলেন, ‘হাতিগুলো বাড়ি ঘেরাও করে ঘর ভাঙা শুরু করে। পরে ঘরে থাকা ধান-চাল খেয়ে ফেলে। রাত জেগে আগুন জ্বালিয়ে বাড়িঘর পাহারা দিয়ে হাতির আক্রমণ থেকে রক্ষা পাওয়া যাচ্ছে না।’
এ বিষয়ে লামা বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা এ কে এম আতা এলাহী বলেন, ‘হাতির আক্রমণে মো. কালু নামের এক শ্রমিক নিহত হওয়ার খবর পেয়েছি। বিধি মোতাবেক তাঁর পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে।’
এ বিষয়ে জানতে চাইলে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাৎ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ময়নাতদন্ত শেষে মো. কালুর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২৩ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২৭ মিনিট আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে