নোয়াখালী পৌরসভা নির্বাচনী দায়িত্ব থেকে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাহেদ উদ্দিনকে প্রত্যাহার করেছে নির্বাচন কমিশন। নির্বাচনের তিনদিন আগে তাঁকে প্রত্যাহার আদেশ দিয়েছে নির্বাচন কমিশন। আজ শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালী জেলা পুলিশ সুপার মো.শহীদুল ইসলাম।
এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারি সচিব মোহাম্মদ আশফাকুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টারকে নির্দেশনা দেওয়া হয়। পরে রাতে জেলা পুলিশ সুপার স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়, নোয়াখালী সদর পৌরসভার সাধারণ নির্বাচনকালীন প্রশাসনিক কারণে সুধারাম মডেল থানার দায়িত্বরত অফিসার ইনচার্জ (ওসি) সাহেদ উদ্দিনকে প্রত্যাহার করার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে তাকে প্রত্যাহার করে তার স্থলে একজন উপযুক্ত কর্মকর্তাকে পদায়ন করে নির্বাচন কমিশন, সচিবালয়কে অবহিত করার নির্দেশ দেওয়া হয়।
তবে শুক্রবার সন্ধ্যা ৭টা পর্যন্ত তার স্থলে নতুন কোনো ওসি এখনও পদায়ন করা হয়নি বলে জানিয়েছেন পুলিশ সুপার।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে