
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই আশরাফ মাধ্যমিক বিদ্যালয়ে নবম শ্রেণির এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় দশম শ্রেণির ৭ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স ম আজহারুল ইসলাম।
গত ১৪ নভেম্বর দুপুরে নবম শ্রেণির ছাত্র ফয়সাল আহমেদ টিফিনের বিরতিতে বাড়ি ফেরার পথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দশম শ্রেণির ৭ শিক্ষার্থী তাঁকে পাশের আজম খান মাঠে নিয়ে যায়। সেখানে এলোপাতাড়ি মারধর করে। গুরুতর অবস্থায় ফয়সালকে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কার্যালয়ে নিয়ে আসা হয়। অবস্থার অবনতি হলে তাকে প্রথমে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার পর, আহত ফয়সালের মা ইয়াসমিন আক্তার ১৭ নভেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে ১৯ নভেম্বর ইউএনও অভিযুক্ত শিক্ষার্থীদের বক্তব্য শোনেন। পরবর্তী সময়ে, তাদের দোষী সাব্যস্ত করে প্রধান শিক্ষক মমিনুল হক ভূঁইয়াকে তাদের বহিষ্কার করার নির্দেশ দেন।
প্রধান শিক্ষক মমিনুল হক ভূঁইয়া বলেন, ‘তুচ্ছ বিষয় নিয়ে ঘটে যাওয়া এ ঘটনাটি দুঃখজনক। আমরা আহত শিক্ষার্থীকে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করেছি। পরে অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।’
এ বিষয়ে ইউএনও স ম আজহারুল ইসলাম বলেন, ‘অন্যায় করার পর অভিযুক্ত শিক্ষার্থীদের মধ্যে কোনো অনুশোচনা দেখা যায়নি। তাই, তাদের শাস্তি দেওয়া হয়েছে। এ ধরনের ব্যবস্থা না নিলে তারা আরও বেপরোয়া হয়ে উঠতে পারে।’

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে