Ajker Patrika

চসিকের সড়ক উন্নয়নকাজে জালিয়াতি: ৩ আসামি কারাগারে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ১৯ অক্টোবর ২০২৬, ১৬: ০৫
চসিকের সড়ক উন্নয়নকাজে জালিয়াতি: ৩ আসামি কারাগারে
চট্টগ্রাম সিটি করপোরেশন। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সড়ক উন্নয়নকাজের নামে জালিয়াতি ও ভুয়া নথি ব্যবহার করে ব্যাংক থেকে টাকা আত্মসাতের মামলায় করপোরেশনের সাবেক প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তাসহ তিনজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ সোমবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমানের আদালত তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন।

কারাগারে পাঠানো তিন আসামি হলেন চসিকের সাবেক প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ সাইফুদ্দীন (৫৫), ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের কুমিল্লা শাখার তৎকালীন এফভিপি ও শাখাপ্রধান সারোয়ার আলম (৪৫) এবং এনআরবি ব্যাংকের কুমিল্লা শাখার সাবেক এভিপি ও শাখাপ্রধান মোহাম্মদ তোফায়েল (৪৫)।

দুদকের পাবলিক প্রসিকিউটর মোকাররম হোসাইন আজকের পত্রিকাকে বলেন, ২০২২ সালে দুদকের করা মামলায় ওই তিন আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মোকাররম হোসাইন বলেন, মামলার এক নম্বর আসামি মেসার্স জাকির এন্টারপ্রাইজের মালিক জাকির হোসেন হাইকোর্টের জামিনে রয়েছেন।

দুদকের নথি অনুযায়ী, চসিকের ‘আলংকার থেকে নিমতলা পর্যন্ত পোর্ট কানেক্টিং রোড উন্নয়ন’ শীর্ষক কাজের কার্যাদেশ পাওয়ার পর মূল ঠিকাদার নিজে কাজ না করে অবৈধভাবে আমমোক্তারনামা দেন। পরে জালিয়াতির মাধ্যমে নিজেকে ভুয়া ব্যবস্থাপনা পরিচালক দাবি করে ব্যাংকের অসাধু কর্মকর্তাদের যোগসাজশে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়। প্রাক্কলিত ক্ষতি ও আত্মসাতের পরিমাণ প্রায় ২৭ কোটি ৬৩ লাখ টাকা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত