Ajker Patrika

চট্টগ্রামে ট্রাকের গোপন চেম্বার থেকে ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার, চালক আটক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে ট্রাকের গোপন চেম্বার থেকে ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার, চালক আটক
ট্রাকে তল্লাশি চালিয়ে ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রাম নগরীর মনসুরাবাদে কক্সবাজার থেকে আসা একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় ট্রাকচালক মো. রুহুল আমিনকে (৪৫) আটক করা হয়েছে। মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার (২০ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ১টা ৫০ মিনিটে নগরীর ডবলমুরিং থানাধীন মনসুরাবাদ পুলিশ লাইনসের বিপরীত পাশে স্থাপিত অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এ অভিযান চালানো হয়।

আটক রুহুল আমিন পাবনা জেলার আতাইকুলা থানার ধর্মগ্রাম এলাকার বাসিন্দা। তিনি মৃত সোহরাব আলীর ছেলে।

এই ঘটনায় আজ বুধবার সিএমপি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ডিবি দক্ষিণ জোনের উপকমিশনার শেখ শরীফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি দক্ষিণ বিভাগের স্পেশাল টিম কক্সবাজার থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য নিয়ে আসা একটি ট্রাক কোতোয়ালি হয়ে নগরীর সাগরিকার দিকে যাচ্ছে— এমন তথ্যের ভিত্তিতে ডিবির টিম মনসুরাবাদ পুলিশ লাইনসের বিপরীত পাশে একটি অস্থায়ী চেকপোস্ট বসায়।

রাত আনুমানিক ১টা ৫০ মিনিটের দিকে সন্দেহভাজন ট্রাকটি (রেজিস্ট্রেশন নম্বর: যশোর ট-১১-২৫৬৩) চেকপোস্টে পৌঁছালে পুলিশ সেটিকে থামায় এবং চালক রুহুল আমিনকে আটক করে। পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে চালক স্বীকার করেন যে, ইয়াবার চালানটি ট্রাকের পাটাতনের নিচে বিশেষভাবে তৈরি করা একটি গোপন চেম্বারে রাখা আছে। পরবর্তীতে তাঁর দেখানো জায়গা থেকেই ডিবির পুলিশ সদস্যরা তিন লাখ বিশ হাজার পিস ইয়াবা উদ্ধার করে।

তিনি জানান, ইয়াবা উদ্ধারের পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে ডবলমুরিং মডেল থানায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত