মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েও দুশ্চিন্তায় রয়েছে কুমিল্লার ব্রাহ্মণপাড়ার ইমন কাজী ও তাঁর পরিবার। আর্থিক অসচ্ছলতার কারণে তাঁর চিকিৎসক হওয়ার স্বপ্নভঙ্গের আশঙ্কা দেখা দিয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ইমন উপজেলার শিদলাই ইউনিয়নের বেড়াখলা গ্রামের দিনমজুর কাজী মনিরুল ইসলাম ও মাসুদা বেগম দম্পতির ছেলে। বাবা দিনমজুর, মা গৃহিণী। থাকেন মামার বাড়িতে।
চলতি শিক্ষাবর্ষে ইমন খুলনা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। তিনি বলেন, ‘মেডিকেলের ভর্তির সুযোগ পেয়ে খুশি হয়েছি, পাশাপাশি ভর্তির অনিশ্চয়তায় ভুগছি। ভর্তি, বইখাতাসহ আনুষঙ্গিক কাজ এবং পড়াশোনা চালিয়ে যেতে অনেক টাকার দরকার।’
ইমনের মা মাসুদা বেগম বলেন, ‘আমাদের জায়গাজমি নেই। আমার বাবার ভিটায় একটি ভাঙাচোরা একচালা টিনের ঘরে স্বামী-সন্তান নিয়ে কোনোমতে বসবাস করছি। যদি সমাজের হৃদয়বানরা এগিয়ে আসেন, আমার ছেলের স্বপ্ন পূরণ হবে।’
শিদলাই ইউপি চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম আলাউল আকবর বলেন, ‘ইমনের পারিবারিক অবস্থা খুবই নাজুক। তবে তাঁর মেডিকেলে ভর্তি ও পড়াশোনার বিষয়ে শিদলাই ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।’ এ সময় তিনি ইমনের সাহায্যে এগিয়ে আসার জন্য সমাজের বিত্তবানদের প্রতিও আহ্বান জানান।
ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান বলেন, ‘আমি জানতে পেরেছি, সে দরিদ্র পরিবারের সন্তান। তার মেডিকেলে ভর্তি ও অন্যান্য বিষয়ে উপজেলা প্রশাসন সার্বিক সহযোগিতা করবে।’

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে