
কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা ও এলাকার মন্দিরের নিরাপত্তায় পাহারার দায়িত্ব পালন করছেন ছাত্রশিবিরের নেতা-কর্মীরা। গত সোমবার রাত থেকে থানা কমপ্লেক্সের প্রধান ফটকে অবস্থান নিয়েছেন তাঁরা। তা ছাড়া এলাকার মন্দিরগুলোও তাঁরা পাহারা দিচ্ছেন।
থানা কমপ্লেক্সের পাহারায় থাকা উপজেলা ছাত্রশিবিরের সাবেক অর্থ সম্পাদক ওমর সানী আজকের পত্রিকাকে বলেন, ‘দেশব্যাপী একটি সুযোগসন্ধানী চক্র দেশের সম্পদ নষ্ট করে পরিস্থিতি ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে। তাদের প্রতিহত করতেই আমাদের এই অবস্থান। আমরা চাই দলমত-নির্বিশেষে এ উপজেলার প্রত্যেক নাগরিক নিরাপদে থাকুক। আর তাই আমরা ছাত্রশিবিরের সদস্যরা থানা-পুলিশ ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন স্থানে পাহারা দিচ্ছি।’
ছাত্রশিবিরের সদস্যরা জানান, গত সোমবার রাত থেকেই ছাত্রশিবিরের নেতা-কর্মীরা ব্রাহ্মণপাড়া থানার নিরাপত্তার কথা ভেবে থানা কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে অবস্থান নেন। এ ছাড়া উপজেলার বিভিন্ন এলাকার সংখ্যালঘুদের উপাসনালয় পাহারায়ও নিয়োজিত আছে ছাত্রশিবির। এ পর্যন্ত ব্রাহ্মণপাড়ার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩০ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে