
চট্টগ্রাম নগরের ইপিজেড এলাকায় ক্রেনের ধাক্কায় এইচএসসি পরীক্ষার্থী নাফিসা নাওয়াল (১৮) নিহতের ঘটনায় ক্রেনচালক শামীম বিশ্বাসকে (৩১) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে ইপিজেড থানার ফ্রি পোর্ট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র সহকারী কমিশনার মো. আমিনুর রশীদ।
পুলিশ সূত্রে জানা যায়, নাফিসা দামপাড়া পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ও ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থী ছিল। গত শনিবার (২২ আগস্ট) সকালে পাঠাওয়ের মোটরসাইকেলে করে হাজী মোহাম্মদ মহসীন কলেজ কেন্দ্রে পরীক্ষা দিতে যাচ্ছিল সে।
এয়ারপোর্ট-সল্টগোলা ক্রসিং সড়কের বন্দরটিলা এলাকায় পাঠাও চালক একটি ভ্যানকে পাশ কাটিয়ে যাওয়ার সময় নাফিসা মোটরসাইকেল থেকে সড়কে পড়ে যায়। এ সময় পেছন থেকে আসা ম্যাক্স কোম্পানির একটি ক্রেন তাকে চাপা দেয়।
গুরুতর আহত অবস্থায় নাফিসাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নাফিসার বাবা মামুন ইপিজেড থানায় মামলা করেন। পরে ইপিজেড থানার উপপরিদর্শক (এসআই) হেফাজ উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে ক্রেনচালক শামীমকে গ্রেপ্তার করে।

সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজে হাইড্রোজেন সালফাইড গ্যাসে ১০ শ্রমিকের মৃত্যুর ঘটনায় এমটি রাসি জাহাজের গ্যাস-ফ্রি সনদ প্রকাশ ও দায় তদন্তের দাবিতে চট্টগ্রামে বিস্ফোরক পরিদপ্তর ঘেরাও করেছে জাহাজভাঙা শ্রমিক সেফটি কমিটি।
৭ মিনিট আগে
মিরাজের বোন লিজা ইসলাম বলেন, গত ১০ এপ্রিল সন্ধ্যা ৭টার দিকে বাগেরহাটের হারবাড়িয়া স্টেশন থেকে সিভিল ও ইউনিফর্ম পরা কোস্টগার্ডের দুই সদস্য এবং তাঁদের সঙ্গে থাকা মিজান মাঝি নৌকায় করে জয়মনি এলাকায় আসেন। পরে কোস্টগার্ড সদস্যরা মিরাজকে মান্নান নামে আরেক ব্যক্তির বোটে তুলে হারবাড়িয়া স্টেশনে নিয়ে যান।
১০ মিনিট আগে
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে সাইফুল ইসলাম (২৮) নামে এক কাঠুরের দুই পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়। সোমবার সকাল ৯টার দিকে দোছড়ি ইউনিয়নের পাইনছড়ি ৫২ পিলার এলাকার শূন্যরেখায় এ ঘটনা ঘটে। হাসপাতালে নেওয়ার পথে অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়।
২২ মিনিট আগে
বগুড়ার ধুনটে ধর্ষণ মামলার আলামত নষ্টের উদ্দেশ্যে ১৩ বছর বয়সী এক কিশোরীকে অপহরণের অভিযোগ উঠেছে। ৯ দিন পর বগুড়া শহরের একটি বাসা থেকে কিশোরীকে উদ্ধার ও আসামি শাহ আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। কিশোরীকে শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
৩৫ মিনিট আগে