
কুমিল্লার মেঘনায় চুরির অভিযোগে সন্দেহভাজন ছয় কিশোরকে আটকের পর থানা থেকে ছাড়িয়ে নিয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান।
আটকেরা সবাই রাধানগর ইউনিয়নের মোলাকান্দি এলাকার বাসিন্দা। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার ওমরা কান্দা ব্রিজ থেকে তাদের আটক করে টহল পুলিশ।
রাধানগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মজিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘ওরা আমার এলাকার বাসিন্দা, আমি তাদের ব্যক্তিগতভাবে চিনি। ওরা ভালো লোক, তাই আমার জিম্মায় ছাড়িয়ে নিয়ে যাচ্ছি।’
মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ দেলোয়ার হোসেন বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। এ সময় তিনি বিস্তারিত জানতে উপপরিদর্শক আব্দুল মান্নানের সঙ্গে কথা বলতে বলেন।
উপপরিদর্শক আব্দুল মান্নান মোবাইল ফোনে বলেন, ‘গত কয়েক দিন ধরে ওমরা কান্দা ব্রিজ এলাকায় চুরির ঘটনা বেড়ে যায়। সম্প্রতি দুটি পিকআপ ভ্যান চুরি হয়েছে। প্রতিদিনের মতো আজ রাতে আমি ফোর্স নিয়ে ওমরা কান্দা ব্রিজ এলাকায় টহল দিচ্ছিলাম। এসময় একটি মোটরসাইকেল ও অটোরিকশা আসতে ছিল। ইশারা দিয়ে থামিয়ে দেখি ছয়জন ১৬-১৮ বয়সী ছেলে। তাদের আচরণ ও গতিবিধি সন্দেহ হলে আটক করে থানায় নিয়ে আসি।’
তিনি বলেন, ‘পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান ওসি স্যারের সঙ্গে কথা বলে প্রয়োজনে যে কোনো সময় আটকদের হাজির করা হবে মর্মে মুচলেকা দিয়ে ছাড়িয়ে নিয়ে যান।’

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১২ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২৭ মিনিট আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে