
কুমিল্লায় মাধ্যমিক শিক্ষা জাতীয়করণসহ ১১ দফা দাবি আদায়ে মানববন্ধন করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি কুমিল্লা জেলা শাখা। আজ সোমবার সকালে নগরীর কান্দিরপাড়ের পুবালি চত্বরে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে অংশ নিয়ে বক্তব্য দেন শিক্ষক সমিতির জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ মো. জহিরুল আলম, সহসভাপতি মো. মোস্তফা ছারোয়ার, সাধারণ সম্পাদক হানিফ মজুমদার, অধ্যক্ষ তপন চন্দ্র সাহা, মো. হাফেজ আহমেদ, মো. আব্দুল মোমেন, মো. আইয়ুব আলী, এস এম শেখ কামাল, ওয়ালীউল্লাহ প্রমুখ।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হয়। মানববন্ধনে জেলার ১৭ উপজেলার শিক্ষক নেতারা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ, সরকারি-বেসরকারি বেতন বৈষম্য দূরীকরণ, প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকদের ষষ্ঠ ও সপ্তম গ্রেড প্রদান, সরকারি শিক্ষকদের মতো বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, শতভাগ উৎসব ভাতা প্রদানসহ ১১ দফা দাবি পূরণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২৪ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে শফিকুর রহমান তাঁর দুই ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে নিজেদের দোকানে আসেন। এ সময় সোনাপুর থেকে কবিরহাটের উদ্দেশে ছেড়ে আসা যমুনা নামের তেলবাহী একটি লরি দোকানের সামনে থাকা শফিকুর রহমান ও মোটরসাইকেলে থাকা তাঁর দুই ছেলেকে চাপা দিয়ে পার্শ্ববর্তী সোহাগের দোকানে ঢুকে পড়ে।
২৭ মিনিট আগে
সাকিব হোসেন বলেন, পুলিশ তাঁদের জানিয়েছে, আজ ভোরে আজিমপুর এতিমখানার সামনের রাস্তায় একটি দ্রুতগতির পিকআপ ভ্যান তাঁর বাবার অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে আনার পরও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
১ ঘণ্টা আগে
বগুড়ায় বাসের ধাক্কায় গৃহবধূ নিহত হওয়ার ঘটনায় তাঁর লাশ নিয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। শুক্রবার সকাল ১০টার দিকে শহরতলির বেতগাড়ি এলাকায় এই অবরোধ করা হয়। পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ...
১ ঘণ্টা আগে