
নোয়াখালীতে তিন দিন ধরে রৌদ্রোজ্জ্বল পরিবেশ থাকলেও পানি নামছে ধীর গতিতে। আর এর জন্য খাল দখলকে দায়ী করছেন বন্যাকবলিত এলাকার মানুষ। দখল করা খালগুলো পুনরুদ্ধার ও সংস্কারের দাবিতে মানববন্ধন করেছেন তাঁরা।
আজ রোববার দুপুরে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে সম্মতি প্রকাশ করে অংশগ্রহণ করেন বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ও ব্যবসায়ী নেতারা।
মানববন্ধন থেকে বক্তারা জানান, কয়েক দিন ধরে জেলায় কোনো বৃষ্টি নেই। রৌদ্রোজ্জ্বল পরিবেশ থাকলেও যে গতিতে পানি নামার কথা সেভাবে পানি নামছে না। ফলে জেলার আটটি উপজেলায় এখনো কয়েক লাখ মানুষ পানিবন্দী হয়ে আছে। জেলাজুড়ে মানুষের দুর্ভোগের যেন শেষ নেই। চলমান বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নোয়াখালীর উত্তরাঞ্চলের সেনবাগ, বেগমগঞ্জ, সোনাইমুড়ী, চাটখিল ও কবিরহাট উপজেলা। উঁচু এলাকাগুলা থেকে পানি নামলেও উপজেলাগুলোর কয়েক লাখ মানুষ এখনো পানিবন্দী। দ্রুত সময়ের মধ্যে খালগুলো অবৈধ দখল, খাল ভরাটসহ পানি প্রবাহে প্রতিবন্ধকতা সব বাধা অপসারণ ও খাল সংস্কারের দাবি জানান।
এ সময় জেলার সাংবাদিক, বিভিন্ন সামাজিক সংগঠন, স্কুল–কলেজের শিক্ষার্থী, ব্যবসায়ী, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশ নেন।

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১১ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২৬ মিনিট আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে