
চট্টগ্রাম নগরের চকবাজারে ইফতার চলাকালে নিষিদ্ধঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল করেছেন। মঙ্গলবার (২৫ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে নগরের চকবাজার থানাধীন চটেশ্বরী রোডে এ মিছিল হয়।
মিছিলের ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। ভিডিওতে দেখা যায়, ৩০-৪০ জন তরুণ ওই মিছিল থেকে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ও স্বাধীনতা দিবস নিয়ে স্লোগান দেন।
এ সময় ‘স্বাধীনতার এই দিনে, মুজিব তোমায় পড়ে মনে’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ইত্যাদি স্লোগান দেওয়া হয়। মিছিলকারীদের অনেকের মুখে মাস্ক পরা ছিল।
নগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) শাকিলা সোলতানা জানান, ‘ইফতারের সময় একটি মিছিল বের করা হয়েছিল। তখন আজানের শব্দ শোনা যাচ্ছিল। আমরা ভিডিওগুলো সংগ্রহ করে দেখছি। জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

কুষ্টিয়ার খোকসা উপজেলায় নৈশপ্রহরী ও ব্যবসায়ীদের হাত-পা বেঁধে তিনটি সোনার দোকানসহ পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠানে ডাকাতি হয়েছে বলে অভিযোগ উঠেছে।
৪ মিনিট আগে
চুরির অপবাদে ময়মনসিংহের ভালুকায় সুজনকে পিটিয়ে আহত করেন কয়েকজন ব্যক্তি। এতে অচেতন হয়ে পড়লে সিএনজিচালিত অটোরিকশায় করে এনে তাঁকে ফেলা রাখা হয় গাজীপুরের শ্রীপুরের একটি ময়লার স্তূপে। সেখানে স্থানীয়রা তাঁকে দেখতে পেয়ে মাথায় পানি ঢেলে জ্ঞান ফেরানোর চেষ্টা করেন। তবে শেষ রক্ষা হয়নি।
৬ মিনিট আগে
রাজশাহীতে পদ্মা নদীর পানি বাড়ায় চর ও তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজশাহী পয়েন্টে পানি বিপৎসীমার ১ দশমিক ৩৮ মিটার নিচে ছিল। নগরের শ্রীরামপুর, পঞ্চবটি এবং পবা, বাঘা ও গোদাগাড়ীর চরাঞ্চলের নিম্নভূমিতে পানি ঢুকেছে।
১৩ মিনিট আগে
ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও তাঁকে লাঞ্ছিত করার অভিযোগে গভীর ক্ষোভ ও নিন্দা জানিয়েছে নাগরিক সংগঠনের প্রতিনিধিরা। একই সঙ্গে ঘটনার বিষয়ে ইতালির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে বাঁধনকে প্রয়োজনীয় কনস্যুলার ও আইনি সহায়তা দেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।
১৪ মিনিট আগে