
কুমিল্লার মুরাদনগরে ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচনের প্রচার প্রচারণায় আচরণবিধি লঙ্ঘনের দায়ে গত সোমবার ও মঙ্গলবার দুই দিনে ৬২ প্রার্থীকে মোট ২ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া মমিন ও সুকান্ত সাহার ভ্রাম্যমাণ আদালত উপজেলার ২১টি ইউনিয়নের চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত সদস্য পদের প্রার্থীদের এ জরিমানা করেন।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ষষ্ঠ ধাপে আগামী ৩১ জানুয়ারি উপজেলার ২১টি ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ হবে। তারই ফলশ্রুতিতে গত ৩ জানুয়ারি ছিল মনোনয়নপত্র দাখিল, ৬ জানুয়ারি যাচাইবাছাই ও ১৩ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। গত ১৪ জানুয়ারি দেওয়া হয়েছে প্রতীক বরাদ্দ।
উপজেলার ২১টি ইউনিয়নে তিন ক্যাটাগরিতে চেয়ারম্যান পদে ১৫৭, সংরক্ষিত (মহিলা) সদস্য পদে ২১৬ ও সাধারণ (মেম্বার) সদস্য পদে ৭৯৫ জনসহ মোট ১ হাজার ১৬৮ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া মুমিন বলেন, অবাধ, নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচনের স্বার্থে আচরণবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
সংশ্লিষ্ট ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা সূত্রে জানা যায়, প্রার্থী ও সমর্থকদের ওপর হামলা, পোস্টার ছেঁড়া, তিনটার বেশি নির্বাচনী অফিস, প্রচুর লোক সমাগম করে সভা সমাবেশসহ নানা অভিযোগ এনে ১২ জন প্রার্থী লিখিত অভিযোগ দিয়েছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মাসুদ আলম সিকদার বলেন, প্রার্থীদের অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
৪৪ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২ ঘণ্টা আগে