
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনার কর্ণফুলী নদীতে আবারও ফেরি চলাচল শুরু হয়েছে। আজ বুধবার ভোর ৬টায় এই ফেরি চলাচল শুরু হয়।
আজ বুধবার সকাল ৯টায় চন্দ্রঘোনা ফেরিঘাট এলাকায় গিয়ে জানা গেছে, নদীর দুই পাড়ে (চন্দ্রঘোনা ও রাঙামাটির কাপ্তাই) অসংখ্য গাড়ি অপেক্ষা করছে ফেরিতে ওঠার জন্য। এ সময় ফেরিতে চলাচলকারী চালক এবং যাত্রীরা ফেরি চলাচল স্বাভাবিক হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। সেই সঙ্গে তাঁরা এই কর্ণফুলী নদীতে একটি সেতু নির্মাণের দাবি জানান।
রাঙামাটি সড়ক ও জনপদ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা ও উপসহকারী প্রকৌশলী রবিউল আউয়াল বলেন, ‘আজ বুধবার ভোর ৬টা থেকে সচল হয়েছে চন্দ্রঘোনা ফেরি চলাচল। কর্ণফুলী নদীতে ফেরি চলাচলের পথে ড্রেজিংয়ের জন্য গত রোববার ভোর ৬টা থেকে আজ ভোর ৫টা পর্যন্ত ফেরি চলাচলের বন্ধ ঘোষণা করেছিলেন রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগ।’
রবিউল আউয়াল আরও বলেন, ‘নদী ড্রেজিংয়ের জন্য আনা একটি ক্রেন গত শনিবার মধ্যরাতে কর্ণফুলী নদীতে ডুবে যায়। এর ফলে কর্ণফুলী নদীতে ড্রেজিং করা সম্ভব হয়নি। গতকাল মঙ্গলবার এই ক্রেন উদ্ধারের জন্য চট্টগ্রাম থেকে একটি বার্জ ক্রেন আনা হয়েছে। গতকাল রাত ১১টায় ক্রেনটি উদ্ধারকাজ শেষ করে ফেরি চলাচল স্বাভাবিক করা হয়।’
চন্দ্রঘোনা ফেরিঘাট ব্যবহার করে রাঙামাটি-খাগড়াছড়ি থেকে যাত্রী ও পণ্য বান্দরবান এবং রাঙামাটির রাজস্থলী উপজেলায় আনা-নেওয়া হয়। এ ছাড়া চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার অনেক মানুষ এই ফেরি ব্যবহার করে থাকেন।

মঙ্গলবার রাতে বিলপাড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে কয়েকজন দুর্বৃত্ত দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হানিফকে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে
ধানের চারা রোপণের সময় স্বপ্ন ছিল ফসল ঘরে তুলবেন। সেই ফসল বিক্রি করে চলবে সংসার, শোধ হবে ধারদেনা। কিন্তু বৃষ্টির পানিতে এখন তলিয়ে আছে তাঁদের ধানখেত। ফসল ঘরে তুলতে পারবেন কি না, সেই দুশ্চিন্তায় দিন কাটছে রামগড়ের কৃষকদের। গত সপ্তাহের টানা বৃষ্টির পর প্রায় এক সপ্তাহ ধরে রামগড় পৌরসভার বিভিন্ন এলাকার শত
১ ঘণ্টা আগে
জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত মন্তব্য করার ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল ওয়াহেদ চৌধুরীকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ছাড়া সংঘর্ষের ঘটনায় দর্শন বিভাগের এক শিক্ষার্থীকে স্থায়ী এবং ইতিহাস বিভাগের
১ ঘণ্টা আগে
অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে আটক হওয়ার পর কারাভোগ শেষে বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরেছেন নড়াইলের দুই নারী। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে ভারতের হরিদাসপুর সীমান্ত দিয়ে বিএসএফ ও ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাঁদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
১ ঘণ্টা আগে