
বিদেশ থেকে আমদানি করা পণ্য দেশে আনতে পণ্যবাহী জাহাজ ও কনটেইনার ট্র্যাকিং বাধ্যতামূলক করে নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ব্যাংকগুলোর কোনো আমদানি পণ্যের মূল্য পরিশোধ করতে হলে বাধ্যতামূলকভাবে জাহাজ ও কনটেইনার ট্র্যাক করে সেই পণ্য দেশে এসেছে কি না, নিশ্চিত হতে হবে।
গত মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের ‘ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট’ আমদানি মূল্য পরিশোধে ঝুঁকি কমাতে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোকে পাঠিয়েছে। এর আগে গত ২০ এপ্রিল রপ্তানি পণ্যবাহী জাহাজ ও কনটেইনারের ট্র্যাকিং বাধ্যতামূলক করে প্রজ্ঞাপন জারি করেছিল বাংলাদেশ ব্যাংক।
মূলত রপ্তানি পণ্যের নামে অর্থ পাচার ঠেকাতে এবং আমদানি পণ্যের আড়ালে জালিয়াতি ঠেকাতেই এই নির্দেশনা দিল বাংলাদেশ।
কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপন মতে, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের বিশেষ দল কিছু রপ্তানিকারকের রপ্তানি করা পণ্য ও চালানের মধ্যে গরমিল খুঁজে পেয়েছে। এমনকি তারা অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকসমূহের কাছেও তথ্য গোপন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী চক্র পণ্য জাহাজীকরণে জড়িত একটি মহলের সহায়তায় বিদেশে পণ্য পাঠিয়ে বাড়তি আয় করে। আর এই অপ্রদর্শিত বাড়তি আয় বিদেশে পাচার করা হয়।
এভাবে অর্থ পাচার ঠেকাতে পণ্যবাহী যানসমূহ ট্র্যাকিং ও স্ক্রিনিংয়ের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রপ্তানি খাতে শৃঙ্খলা নিশ্চিত এবং এ খাতকে সুরক্ষা দিতে পণ্যবাহী জাহাজ ও কন্টেইনারের মালামালে ট্র্যাকিং করতে বলা হয়েছে।
বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, রপ্তানি করা পণ্যের চালানে তথ্য গোপন করে কিছু অসাধু ব্যবসায়ী অর্থ পাচার করে। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এমন প্রমাণ পেয়েছে। রপ্তানি খাতকে সুরক্ষা ও দেশের অর্থ পাচার বন্ধে রপ্তানি পণ্য পরিবহনে ব্যবহৃত জাহাজ ও কন্টেইনারের মালামালে ট্র্যাকিং এবং চালানের সঙ্গে মেলাতে এডি ব্যাংকসমূহকে নির্দেশনা প্রদান করা হয়েছে। অনিয়ম ধরা পড়লে পরবর্তীতে আইন অনুযায়ী সংশ্লিষ্ট ব্যক্তি ও ব্যবসা প্রতিষ্ঠানকে জেল-জরিমনা করা হবে।
মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর অধীনে বৈধ বা অবৈধ উপায়ে অর্জিত অর্থ বা সম্পত্তি নিয়ম বহির্ভূতভাবে বিদেশে পাচার ও জ্ঞাত হিসাবের অতিরিক্ত অর্থ পরিশোধও অপরাধ। সংশ্লিষ্টরা জানান, কোনো ব্যক্তি মানিলন্ডারিং অপরাধ করলে বা মানিলন্ডারিং অপরাধ সংঘটনের চেষ্টা, সহায়তা বা ষড়যন্ত্র করলে কনটেইনার ট্র্যাকিংয়ের মাধ্যমে আমদানি পণ্য পরিবহনের বিষয়টি নিশ্চিত হতে পারবে ব্যাংকগুলো। এতে আমদানি মূল্যও পরিশোধে ঝুঁকি থাকে না। ট্র্যাকিংয়ে কোনো সন্দেহ হলে ব্যবস্থা নেওয়ার সুযোগ পাবে ব্যাংক। এ কারণে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
চট্টগ্রাম কাস্টমস হাউসের কমিশনার মো. ফখরুল আলম বলেন, এখনো এ ধরনের কোনো সার্কুলার পাইনি। পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

পিরোজপুরের নেছারাবাদে শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মো. আরিফুল ইসলাম মোল্লার বিরুদ্ধে ভুয়া (ফেক) ফেসবুক আইডি ব্যবহার করে শিক্ষার্থীদের সমকামিতার প্রস্তাব দেওয়ার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন সংগঠনটির প্রচার সম্পাদক মো. ফারদিন ইসলামসহ কয়েকজন ছাত্রদল নেতা।
১১ মিনিট আগে
পাবনা সদর উপজেলার আতাইকুলায় বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত চারজন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় পাবনা-ঢাকা মহাসড়কের সদর উপজেলার আতাইকুলা থানার সড়াডাঙ্গি করইতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে...
৩৫ মিনিট আগে
কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহকে সংযত হয়ে কথা বলার আহ্বান জানিয়েছে দেবিদ্বার উপজেলা বিএনপি। বুধবার (১৫ জুলাই) রাত ১০টায় উপজেলা বিএনপির দলীয় প্যাডে উপজেলা বিএনপির আহ্বায়ক মো. জসিম উদ্দিন ও সদস্যসচিব...
১ ঘণ্টা আগে
নরসিংদীর রায়পুরার একটি বাজারে ‘মব’ সৃষ্টি করে নাসির মিয়া (২২) নামে এক যুবক পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার রাত ৯টায় উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের জংলী শিবপুর বাজারে এ ঘটনা ঘটে। নিহত নাসির মিয়া উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের উসমান মিয়ার ছেলে...
১ ঘণ্টা আগে