
শিশু-কিশোরদের প্রতিভা যাচাইয়ের সবচেয়ে বড় প্রতিযোগিতা ‘মার্কস অলরাউন্ডার’-এর আঞ্চলিক পর্বের প্রতিযোগিতা আরও পাঁচ জেলায় (দিনাজপুর, নীলফামারী, ময়মনসিংহ, কুষ্টিয়া ও ঝিনাইদহ) সম্পন্ন হয়েছে। ‘দেখাও যত প্রতিভা তোমার’ স্লোগানে আয়োজিত এসব জেলায় প্রতিযোগিতার আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হয়েছে ৩১ অক্টোবর ও ১ নভেম্বর। এতে অংশ নিয়েছিল বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।
ময়মনসিংহ সরকারি কলেজ ও ময়মনসিংহ জিলা স্কুল, কুষ্টিয়ার কলাকলি সেকেন্ডারি হাইস্কুল, দিনাজপুরে কলেজিয়েট গার্লস হাইস্কুল অ্যান্ড কলেজ (দিনাজপুর), ঝিনাইদহ নিউ একাডেমি ও নীলফামারী জেলার সরকারি উচ্চবিদ্যালয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
দেশব্যাপী এই আয়োজন তিন ধাপে চলছে—আঞ্চলিক, বিভাগীয় ও জাতীয় পর্যায়ে। এরই মধ্যে চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট, যশোর, পাবনা, কিশোরগঞ্জ, ভোলা, বগুড়াসহ ৩৬টির বেশি জেলায় আঞ্চলিক পর্ব সম্পন্ন হয়েছে। ১৪ নভেম্বর থেকে বরিশাল আঞ্চলিক পর্বের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
আয়োজকেরা জানান, মার্কস অলরাউন্ডারে তিনটি গ্রুপে (জুনিয়র, মিডল ও হাইস্কুল-কলেজ) গান, নাচ, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি, গল্প বলা ও উপস্থিত বক্তৃতা বিষয়ে প্রতিযোগিতা হচ্ছে। প্লে থেকে চতুর্থ শ্রেণি, পঞ্চম থেকে অষ্টম শ্রেণি এবং নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা মূলত এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।
প্রতিযোগিতায় তিনটি গ্রুপের সেরা তিন অলরাউন্ডারের প্রত্যেকে পাবে ১৫ লাখ টাকার শিক্ষাবৃত্তি। পাশাপাশি মোট এক কোটি টাকার বেশি উপহার ও শিক্ষাবৃত্তি দেওয়া হবে। গ্র্যান্ড ফিনালে ফার্স্ট ও সেকেন্ড রানার্সআপরা পাবে যথাক্রমে পাঁচ লাখ ও তিন লাখ টাকার বৃত্তি। আর প্রতিটি বিষয়ের সেরা তিন পারফরমারকে দেওয়া হবে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জপদক।
প্রতিযোগিতার বিস্তারিত জানতে ও রেজিস্ট্রেশনের জন্য www. marksallrounder. com ওয়েবসাইট ভিজিট অথবা ০৯৬১৪৫১৬১৭১ ( সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ) নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে আয়োজকদের পক্ষ থেকে।

আইন অনুযায়ী, ওয়াসা বোর্ডের সদস্যের বাইরে কেউ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হতে পারবেন না। তবে এই আইনের তোয়াক্কা না করেই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ওয়াসার জমি বন্ধ রেখে ২২ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।
৪ ঘণ্টা আগে
ঘড়ির কাঁটায় সকাল ৯টা। বিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের সারবদ্ধভাবে ভেতরে প্রবেশ করান প্রধান শিক্ষক। পরে শুরু হলো প্রাত্যহিক সমাবেশ। শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন ও শারীরিক কসরতের মধ্য দিয়ে শেষ হয় এই পর্ব। এরপর শিক্ষার্থীরা আবার সারবদ্ধভাবে যার যার শ্রেণিকক্ষে চলে যায়।
৪ ঘণ্টা আগে
যশোর শহর থেকে ২৫ কিলোমিটার দূরের প্রত্যন্ত গ্রাম মদনপুর। ঝিকরগাছা উপজেলার গ্রামটির বটতলা মোড় থেকে দক্ষিণ দিকের পিচঢালা পথ ধরে এগিয়ে গেলে দেখা মিলবে মাঠের পর মাঠ। এই মাঠের বুক চিরে যে পিচঢালা পথ, সেটি গিয়ে মিশেছে রাজগঞ্জ বাজারে। যে সড়কের দুই পাশে যত দূর চোখ যাবে, দেখা মিলবে সারি সারি ছোট-বড় তালগাছের।
৫ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে একটি মাদ্রাসার অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে নিয়োগবাণিজ্যের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের বাধার মুখে নিয়োগ কমিটি একটি ইটভাটায় গিয়ে নিয়োগের কাজ শেষ করেন বলে জানা গেছে। গত শনিবার উপজেলার বালারচর নাছিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
৫ ঘণ্টা আগে