অর্থ আত্মসাতের দায়ে নোয়াখালীতে হাসান মোহাম্মদ রাসেদ নামে এক কর্মকর্তাকে ৩০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে সাড়ে ২২ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। আজ রোববার বিকেলে নোয়াখালী বিশেষ জজ আদালতের বিচারক এ এন এম মোর্শেদ খান এ দণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত রাসেদ ফেনী জেলার দাগনভূঞা উপজেলার গজারিয়া গ্রামের আবদুল মালেকের ছেলে। তিনি সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের ফেনী শাখার কর্মকর্তা (ক্যাশ) হিসেবে কর্মরত ছিলেন।
মামলা সূত্রে জানা গেছে, আসামি রাসেদ সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের ফেনী শাখায় কর্মরত থাকা অবস্থায় গ্রাহকের ১৭ লাখ টাকা ব্যক্তিগত হিসাবে জমা না দিয়ে আত্মসাৎ করেন। এ ঘটনায় ব্যাংকের তৎকালীন ব্যবস্থাপক রিজিয়া সুলতানা বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
এ ছাড়া তাঁর বিরুদ্ধে বিভিন্ন শাখায় অর্থ আত্মসাতের আরও একাধিক মামলা হয়েছে। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।
নোয়াখালী দুদকের পিপি (পাবলিক প্রসিকিউটর) অ্যাডভোকেট মো. আবুল কাশেম বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করে বলেন, ২০১৯ সালের ১ এপ্রিল ফেনী থানায় দায়ের হওয়া মামলায় ওই ব্যাংক কর্মকর্তা দোষী সাব্যস্ত হয়েছেন। এ জন্য আসামি হাসান মোহাম্মদ রাসেদকে ৩০ বছরের কারাদণ্ড ও ২২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।

গাইবান্ধার সাদুল্লাপুরে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে উপজেলার খোদ্দ মোজাহিদপুর গ্রামে এই ঘটনা ঘটে।
৩৩ মিনিট আগে
এজাহারে বলা হয়েছে, ফজুমিয়ার হাট বাজারে দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসা করছেন ডা. হারুনুর রশীদ। অভিযুক্ত ব্যক্তিরা তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করা হয়। এ সময় তাঁকে মারধর করে জখম করা হয় এবং দাবি করা টাকা না দিলে...
১ ঘণ্টা আগে
২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
২ ঘণ্টা আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
২ ঘণ্টা আগে