নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ইউনিয়ন থেকে আইরিন আক্তার (২০) নামে এক প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে বজরা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত আইরিন আক্তার ঘোষকামতা গ্রামের দক্ষিণ আফ্রিকায় প্রবাসী মহিবুর রহমানের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, আট মাস আগে মহিবুরের সঙ্গে পারিবারিকভাবে আইরিনের বিয়ে হয়। বিয়ের কয়েক মাস পর পুনরায় নিজের কর্মস্থল আফ্রিকায় চলে যান মহিব। গতকাল শুক্রবার দিবাগত রাত একটা পর্যন্ত আইরিন তাঁর ননদ সাথী আক্তারের সঙ্গে টিভি দেখছিলেন। এ সময় মহিবুল ফোন করলে আইরিন নিজ কক্ষে চলে যান। অনেক সময় পার হলেও আইরিন পুনরায় টিভি দেখতে না আসায় সাথী তাঁর কক্ষে যান। পরে আইরিনের দরজা খুললে ঝুলন্ত অবস্থায় তাঁকে দেখতে পেয়ে চিৎকার শুরু করেন সাথী। পরে বাড়ির লোকজন এগিয়ে এসে আইরিনকে উদ্ধার করে বজরা হাসপাতালে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কোনো বিষয় নিয়ে স্বামীর সঙ্গে মনোমালিন্যের জেরে আত্মহত্যা করেছেন আইরিন। আজ সকালে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে