
এজেন্ট বের করে দেওয়া, নির্বাচনে প্রভাব বিস্তারসহ নানা অভিযোগ এনে নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা পরিষদের আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো. জাকির হোসেন। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের নির্বাচনে আজ ৮ এপ্রিল দুপুর সাড়ে ১২টায় মনোহরগঞ্জ উপজেলা পরিষদের সামনে এক সংবাদ সম্মেলনে তিনি এই নির্বাচন বর্জনের ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ঘোড়া প্রতীকের প্রার্থী আব্দুল মান্নান প্রভাব বিস্তার করে বিভিন্ন কেন্দ্র দখল করছেন। প্রধানমন্ত্রীর নির্দেশ অমান্য করে তাঁরা প্রভাব বিস্তার করে নির্বাচনের সুষ্ঠু, নিরপেক্ষ ও সুন্দর পরিবেশ নষ্ট করেছেন। তাঁদের হুমকি-ধমকির ফলে ভোটাররা কেন্দ্রে আসতে পারছেন না, তাই এই নির্বাচন মানি না। নির্বাচন বর্জন করে পুনরায় নির্বাচন দাবি করছি।’
উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে কুমিল্লার লাকসাম, মনোহরগঞ্জ ও মেঘনা উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ চলছে। এই তিন উপজেলায় চেয়ারম্যান পদে ১১ জন, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৮ জন করে ১৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
তিন উপজেলায় মোট ভোটার ৫ লাখ ৫৬ হাজার ৪৯৪ জন। ২০৬টি ভোটকেন্দ্রে ভোটকক্ষ রয়েছে ১ হাজার ৩৩২টি। ৩২০ জন প্রিসাইডিং কর্মকর্তা ও ২৭টি ইউনিয়নে ৪৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে